|
সেনবাগে ভাড়া বাসা থেকে মরদেহ উদ্ধার, পাশে মিলল সেনাবাহিনীর পোশাক
নতুন সময় প্রতিনিধি
|
![]() সেনবাগে ভাড়া বাসা থেকে মরদেহ উদ্ধার, পাশে মিলল সেনাবাহিনীর পোশাক সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রহিম সরকার রাত ১টার দিকে বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত ইসমাইল হোসেন পিন্টুর বাড়ি ফেনী জেলার পরশুরাম উপজেলায়। তিনি সম্প্রতি সেনবাগ পৌর শহরে একটি বাসা ভাড়া নিয়ে বসবাস করছিলেন। পুলিশ জানায়, মরদেহের পাশ থেকে সেনাবাহিনীর কয়েকটি পোশাক এবং একটি বেইস (বেল্ট/সরঞ্জাম) উদ্ধার করা হয়েছে। এসব সামগ্রীর বিষয়ে তদন্ত করে দেখা হচ্ছে। তবে তাৎক্ষণিকভাবে মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। ওসি আবদুর রহিম সরকার বলেন,খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। মরদেহের পাশ থেকে সেনাবাহিনীর কিছু পোশাক ও একটি বেইস পাওয়া গেছে। মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর হয়ছে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
পর্যটন, তথ্যপ্রযুক্তি ও রিয়েল এস্টেট খাতে অপার সম্ভবনাময় অতিথি গ্রুপ
কুড়িগ্রামে অতি উচ্চমাত্রার ক্রিস্টাল মেথ আইস মাদকসহ ১ ব্যক্তি আটক
পাইকগাছায় বিএনপির বিনামূল্যে চক্ষু ক্যাম্পে সেবা নিলেন ৩ হাজার, ৫ শতাধিক রুগীর ছানি অপারেশনের ব্যবস্থা
কয়রা-পাইকগাছার উন্নয়নে ৩ কোটি টাকার বরাদ্দ দেয়ার মাঝে সীমাবদ্ধ নয়, এ অঞ্চলে সর্বাধিক বরাদ্দ দেয়ার অঙ্গিকার
