ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৬ জুলাই ২০২৬ ২২ আষাঢ় ১৪৩৩
কাপাসিয়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন, সমবায়ীদের মাঝে ঋণের চেক ও ফলজ চারা বিতরণ
ফাহিম ফরহাদ, গাজীপুর
প্রকাশ: Monday, 6 July, 2026, 5:59 PM

কাপাসিয়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন, সমবায়ীদের মাঝে ঋণের চেক ও ফলজ চারা বিতরণ

কাপাসিয়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন, সমবায়ীদের মাঝে ঋণের চেক ও ফলজ চারা বিতরণ

"উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ" প্রতিপাদ্যকে সামনে রেখে গাজীপুরের কাপাসিয়া উপজেলায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে।

সোমবার (৬ জুলাই) উপজেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষে আলোচনা সভা, সমবায়ীদের মাঝে ঋণের চেক বিতরণ এবং ফলজ গাছের চারা বিতরণ কর্মসূচির আয়োজন করে উপজেলা বিআরডিবি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনের সংসদ সদস্য সালাহউদ্দিন আইউবী। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তামান্না তাসনীমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কাপাসিয়া ইউসিসিএ লিমিটেড ও বিআরডিবির চেয়ারম্যান সেলিম হোসেন আরজু।

কাপাসিয়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন, সমবায়ীদের মাঝে ঋণের চেক ও ফলজ চারা বিতরণ

কাপাসিয়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন, সমবায়ীদের মাঝে ঋণের চেক ও ফলজ চারা বিতরণ

উপজেলা বিআরডিবি কর্মকর্তা দিলারা আক্তার মনির স্বাগত বক্তব্য ও সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন কাজী আফতাব, উপজেলা বিআরডিবির ভাইস চেয়ারম্যান জহিরুল ইসলাম, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য কামাল হোসেন, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আজগর হোসেন খান, জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা শেফাউল হক এবং কাপাসিয়া বাজার ব্যবসায়ী সমিতির আহ্বায়ক আফজাল হোসেন।

বক্তারা বলেন, পল্লী উন্নয়ন ও সমবায়ভিত্তিক কর্মকাণ্ডের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করা সম্ভব। সমবায়ীদের আর্থ-সামাজিক উন্নয়নে সরকারের বিভিন্ন কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এসব উদ্যোগের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন এবং টেকসই উন্নয়ন নিশ্চিত হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

আলোচনা সভা শেষে প্রধান অতিথি সংসদ সদস্য সালাহউদ্দিন আইউবী সমবায়ীদের স্বাবলম্বী করার লক্ষ্যে তাদের হাতে ঋণের চেক তুলে দেন। একই সঙ্গে বিভিন্ন জাতের ফলজ গাছের চারা বিতরণ করেন। পরে উপজেলা বিআরডিবি কার্যালয়ের সামনে একটি পেয়ারা গাছের চারা রোপণের মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী সোহেল রানা, বীর মুক্তিযোদ্ধা মফিজ উদ্দিন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রমিতা ইসলাম, জেলা মহিলা দলের সভানেত্রী জান্নাতুল ফেরদৌসী, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন ইউনিয়নের সমবায়ী এবং স্থানীয় সাংবাদিকরা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status