ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ● ২৩ নভেম্বর ২০২৬ ● ৮ অগ্রহায়ণ ১৪৩৩
আজও বন্ধ আশুলিয়ার ২২ পোশাক কারখানা
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 23 November, 2026, 10:13 AM

আজও বন্ধ আশুলিয়ার ২২ পোশাক কারখানা

আজও বন্ধ আশুলিয়ার ২২ পোশাক কারখানা

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকার দাবিতে চলমান গার্মেন্টস অসন্তোষে আজও থমথমে সাভার-আশুলিয়া ও গাজীপুর শিল্পাঞ্চল। ১৩(১) ধারায় আজও বন্ধ রয়েছে আশুলিয়ার ২২ পোশাক কারখানা।

সোমবার (২৩ নভেম্বর) আজ অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত মজুরি বোর্ডের সভা।

রোববার সকাল থেকে শিল্পাঞ্চলের অধিকাংশ পোশাক কারখানায় শান্তিপূর্ণভাবে কাজে যোগ দেন শ্রমিকরা। তবে কাজে যোগ দিয়েও উৎপাদনে অংশ না নেওয়ায় ২৫ কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। এর মধ্যে রয়েছে হা-মীম গ্রুপ, ডেকো ডিজাইন, নেক্সট কালেকশন ও স্টারলিং গ্রুপের কারখানা রয়েছে।

এ ছাড়া শ্রম আইনের ১৩(১) ধারায় অনির্দিষ্টকালের জন্য আজও বন্ধ রয়েছে ২২ কারখানা। আরও ৫ কারখানার ভেতরে শ্রমিকরা অবস্থান নিয়ে কর্মবিরতি পালন করায় সাধারণ ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।

আজ সকাল থেকে বাইপাইল, জামগড়া, জিরাবো, নরসিংহপুর, নিশ্চিন্তপুর,জিরানি ও কাঠগড়া এলাকায় চালু কারখানাগুলোতে শ্রমিকরা কাজে যোগ দিয়ে উৎপাদন সচল রেখেছেন। শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে সতর্ক অবস্থানে রয়েছে শিল্প পুলিশ, জেলা পুলিশ, এসআরবি ও বিজিবি সদস্যরা।

এদিকে আজ মজুরি বোর্ডের স্থগিত সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বোর্ডের চেয়ারম্যান আগেই জানিয়েছেন, মজুরি যখনই ঘোষণা হোক, তা ডিসেম্বর মাস থেকেই কার্যকর হবে।

শ্রমিকরা বলছেন, দ্রুত গ্রহণযোগ্য মজুরি ঘোষণা হলেই কারখানায় পুরোপুরি ফিরবে স্বাভাবিক পরিবেশ।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status