|
গাছই আমাদের অক্সিজেন দেবে, জীবন বাঁচাবে, দেশকে রক্ষা করবে: এমপি মান্নান
নতুন সময় প্রতিনিধি
|
![]() গাছই আমাদের অক্সিজেন দেবে, জীবন বাঁচাবে, দেশকে রক্ষা করবে: এমপি মান্নান সোমবার (৬ জুলাই) সকালে সোনারগাঁ উপজেলা স্টেডিয়ামে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত আগামী পাঁচ বছরে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে সোনারগাঁ উপজেলায় দুই লাখ বৃক্ষরোপণের উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, শুধু গাছ গ্রহণ করলেই হবে না, প্রতিটি চারা নিজ নিজ বাড়িতে রোপণ করে নিয়মিত পরিচর্যা করতে হবে। একটি গাছ একটি পরিবারের পাশাপাশি পুরো দেশের পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি বলেন, উন্নয়নের ধারাবাহিকতার পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষা করাও সমান গুরুত্বপূর্ণ। আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য, নিরাপদ ও সবুজ বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে বৃক্ষরোপণ আন্দোলনে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান তিনি। নারায়ণগঞ্জ জেলা প্রশাসক রায়হান কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে চারা গাছ তুলে দিয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়। বক্তারা বলেন, প্রতিটি শিক্ষার্থীর হাতে একটি করে গাছ তুলে দেওয়ার মাধ্যমে তাদের মধ্যে পরিবেশ সচেতনতা ও দায়িত্বশীল নাগরিক হিসেবে বেড়ে ওঠার মানসিকতা গড়ে তোলা সম্ভব। একই দিনে এমপি আজহারুল ইসলাম মান্নান মেঘনা শিল্পনগরী এলাকায় একটি নতুন সড়কের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং ঐতিহ্যবাহী বৈদ্দেরবাজার ঘাট উন্নয়ন কাজের উদ্বোধন করেন। তিনি আশা প্রকাশ করেন, এসব উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত হলে এলাকার যোগাযোগ ব্যবস্থা আরও সহজ হবে, ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটবে এবং স্থানীয় অর্থনীতি নতুন গতি পাবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি, সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত, সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম সারোয়ার, উপজেলা শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসলাম এবং উপজেলা প্রকৌশলী আলমগীর চৌধুরী। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, সিনিয়র সহ-সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, পৌর বিএনপির সভাপতি শাহজাহান মিয়া, সাধারণ সম্পাদক মোতালেব হোসেন, যুগ্ম সম্পাদক আতাউর রহমান, সাংগঠনিক সম্পাদক নিজামুদ্দিন, যুবদলের যুগ্ম আহ্বায়ক নুরে ইয়াসিন নোবেল, যুগ্ম আহ্বায়ক কাউসার আহমেদ, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক হযরত আলী রানাসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও প্রশাসনিক ব্যক্তিবর্গ। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
আলফাডাঙ্গায় চাঞ্চল্যকর সুমন হত্যা মামলার এজাহারভুক্ত আসামি কবির শেখ নারায়নগঞ্জ থেক গ্রেপ্তার
যে কারণে ব্রাজিল কখনো নরওয়েকে হারাতে পারেনি
অবহেলিত মাইকেল মধুসূদন দত্তের স্মৃতিবিজড়িত পাইকগাছার কাটীপাড়া মাধ্যমিক বিদ্যালয়, ভবনের অভাবে বারান্দা ও টিনের ছাউনিতে চলছে ক্লাস
ভ্যানের সিটের নিচে ১৪ কেজি ভারতীয় গাঁজা, আটক ২
