ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২২ মে ২০২৬ ৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
শ্বশুরবাড়ি থেকে গরু চুরি, বিক্রি করতে গিয়ে ধরা খেলেন জামাই
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 30 July, 2020, 2:20 PM

শ্বশুরবাড়ি থেকে গরু চুরি, বিক্রি করতে গিয়ে ধরা খেলেন জামাই

শ্বশুরবাড়ি থেকে গরু চুরি, বিক্রি করতে গিয়ে ধরা খেলেন জামাই

সিলেটের বিয়ানীবাজারে শ্বশুরবাড়ি থেকে গরু চুরি করে পার্শ্ববর্তী উপজেলার একটি পশুর হাটে বিক্রি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়েছেন জামাই। পরে চোরাই গরুসহ সোহেল আহমদ (২৮) নামের ওই যুবককে বিয়ানীবাজার পুলিশের কাছে সোপর্দ করেন স্থানীয়রা।

গতকাল বুধবার বিকেলে বড়লেখা উপজেলার বর্ণি ইউনিয়নের ফকিরবাজার হাটে এ ঘটনা ঘটে। সোহেল বিয়ানীবাজারের লাউতা ইউনিয়নের নন্দিরফল এলাকার মোজেম্মেল আলীর ছেলে।

জানা গেছে, মঙ্গলবার দিবাগত রাতে বিয়ানীবাজারের মোল্লাপুর ইউনিয়নের পাতন উছপাড়া গ্রাম থেকে চাচা শ্বশুরের একটি গরু চুরি করে নিয়ে যান সোহেল আহমদ। পরে বুধবার বিকেলে চুরি করা গরুটি বিক্রি করতে পার্শ্ববর্তী বড়লেখা উপজেলার বর্ণি ইউনিয়নের ফকিরবাজার কোরবানির পশুর হাটে নিয়ে যান তিনি।

কিন্তু ফকিরবাজার হাটে গরুটির দাম তুলনামূলক কম চাওয়া এবং তাড়াহুড়ো করে বিক্রির প্রবণতা দেখে স্থানীয়দের সন্দেহ হয়। পরে তারা তাকে আটক করে বর্ণি ইউনিয়ন পরিষদে রাখেন। খবর পেয়ে গরুসহ সোহেলকে আটক করে পুলিশ বিয়ানীবাজার থানায় নিয়ে যায়।

বিষয়টি নিশ্চিত করে বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অবনী শংকর কর জানান, চোরাই গরুসহ সোহেল আহমদ নামের একজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় বুধবার রাতে গরুর মালিক বিয়ানীবাজার থানায় একটি মামলা দায়ের করেছেন।

আজ বৃহস্পতিবার সোহেল আহমদকে আদালতে পাঠানো হবে বলেও জানান বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status