ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২১ মে ২০২৬ ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
একটি শিশু একটি গাছ প্রকল্পের আওতায় ফুলবাড়ীতে বৃক্ষ রোপণ
মোঃ বদরুজ্জামান বিপ্লব,ফুলবাড়ী
প্রকাশ: Thursday, 21 May, 2026, 6:29 PM

একটি শিশু একটি গাছ প্রকল্পের আওতায় ফুলবাড়ীতে বৃক্ষ রোপণ

একটি শিশু একটি গাছ প্রকল্পের আওতায় ফুলবাড়ীতে বৃক্ষ রোপণ

আগামী প্রজন্মের জন্য একটি সবুজ ও নিরাপদ পৃথিবী গড়ার প্রত্যয়ে কুড়িগ্রামে অনুষ্ঠিত হয়েছে ‘একটি শিশু একটি গাছ’ প্রকল্পের চারা বিতরণ কর্মসূচি। "শিশুর জন্য সবুজ পৃথিবী" স্লোগানকে সামনে রেখে স্বপ্নসিঁড়ি সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে এপ্রিল মাসে জন্ম নেওয়া শিশুদের পরিবারকে এই চারা বিতরণ করা হয়।

বৃক্ষরোপণ ও চারা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বপ্নসিঁড়ি সমাজকল্যাণ সংস্থার সভাপতি মোশারফ মন্ডল এবং কোষাধ্যক্ষ আতিকুর রহমান সহ সংস্থার সাধারণ সদস্যবৃন্দ এবং উপকারভোগী শিশুদের অভিভাবকেরা (বাবা) উপস্থিত ছিলেন।

পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ পৃথিবী গড়ে তুলতে স্বপ্নসিঁড়ি সমাজকল্যাণ সংস্থা, ফুলবাড়ী, কুড়িগ্রাম দীর্ঘদিন ধরে এই প্রশংসনীয় উদ্যোগটি বাস্তবায়ন করে আসছে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রতিটি শিশুর জন্মের পর বা তার শৈশবে একটি করে গাছ রোপণ করা হলে তা কেবল পরিবেশেরই উপকার করবে না, বরং ভবিষ্যৎ প্রজন্মের মাঝেও প্রকৃতির প্রতি ভালোবাসা তৈরিতে ভূমিকা রাখবে। উপস্থিত অভিভাবকেরা সংস্থার এই ব্যতিক্রমী উদ্যোগকে সাধুবাদ জানান এবং বিতরণকৃত চারার সঠিক পরিচর্যার প্রতিশ্রুতি দেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status