ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৩ জুন ২০২৬ ৯ আষাঢ় ১৪৩৩
পোষা কুকুরের কামড়ে রণবীর হাসপাতালে
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 15 July, 2020, 4:40 PM

পোষা কুকুরের কামড় খেয়ে হাসপাতালে যেতে হয়েছে বলিউড অভিনেতা বণরীব কাপুরকে। 

পোষা কুকুরের কামড়ে রণবীর হাসপাতালে

পোষা কুকুরের কামড়ে রণবীর হাসপাতালে

বাড়িতে থাকা দুটি কুকুরের একটি তার মুখে কামড় দেয়। পরে দ্রুত তিনি হাসপাতালে যান।

ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজর প্রতিবেদনে বলা হয়, গতকাল মঙ্গলবার সকালে রণবীরকে কামড় দেয় কুকুর। লকডাউনে মধ্যে চুপিচুপি ডাক্তারের কাছে যান তিনি। তা সত্ত্বেও বিষয়টি কিছু লোকজনের নজরে আসে। অনেকে মনে করেছিলেন কোভিড-১৯ পরীক্ষা করতেই তিনি হাসপাতালে গেছেন। পরে জানা যায়, তিনি কুকুরের কামড় খেয়েছেন। পোষ্যকে আদর করতে গিয়েই নাকি রণবীরকে কুকুরের কামড় খেতে হয়েছে।

প্রসঙ্গত, সম্প্রতি রণবীর কাপুরকে তার মা নীতু কাপুরের জন্মদিন সেলিব্রেট করতে দেখা গিয়েছিল। নীতু কাপুরের জন্মদিন সেলিব্রেশনের ছবি সোশ্যাল মিডিয়াতেও উঠে এসেছিল। সেই সেলিব্রেশনে রণবীর, ঋদ্ধিমা ছাড়াও দেখা গিয়েছিল আলিয়া, করণ জোহর, অগস্ত্য নন্দা সহ আরও বেশ কয়েকজনকে।

দুদিন আগে রণবীর, নীতু কাপুরের করোনা আক্রান্ত হওয়ার খবর ছড়িয়ে পড়ে। তবে সেকথা পুরোটাই ভুল, গুজব বলে স্পষ্ট করেছিলেন রণবীরের দিদি ঋদ্ধিমা কাপুর সাহানি।

সম্পাদনা: এম আলমগীর

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status