|
বিয়ে করছেন পরীমণির সঙ্গে নাম জড়ানো সেই গায়ক শেখ সাদী, পাত্রী কে?
নতুন সময় ডেস্ক
|
![]() বিয়ে করছেন পরীমণির সঙ্গে নাম জড়ানো সেই গায়ক শেখ সাদী, পাত্রী কে? গত শুক্রবার (১৯ জুন) দুই পরিবারের উপস্থিতিতে যুক্তরাষ্ট্রপ্রবাসী সুরাইয়া আফরোজের সঙ্গে আংটিবদল সম্পন্ন হয়েছে। ঢাকা মেইলকে বিষয়টি নিশ্চিত করেছেন গায়ক নিজেই। এ প্রসঙ্গে শেখ সাদী বলেন, শুক্রবার পারিবারিকভাবে আংটিবদল সম্পন্ন হয়েছে। শিগগির বিয়ের তারিখ জানাব। সবাই দোয়া করবেন। গায়ক গণমাধ্যমকে বলেন, আংটিবদলের ব্যাপারটি একেবারে হুট করে হয়েছে। আমার আব্বু–আম্মু দুজনই যুক্তরাষ্ট্রে থাকেন। তাঁরা কিছুদিন আগে দেশে এসেছিলেন। এর মধ্যে আমার বিয়ের ব্যাপারে পারিবারিকভাবে কথাবার্তা হয়। তাঁরা আমার জন্য একজনকে পছন্দ করেন। তাঁদের পছন্দে আমি সম্মতি জানাই। এরপর তাঁর সঙ্গে আমার আংটিবদল হয়েছে। উল্লেখ্য, দীর্ঘদিন ধরে গুঞ্জন ছিল পরীমণির সঙ্গে প্রেম করছেন এই গায়ক। আদালত প্রাঙ্গণে অভিনেত্রীর সঙ্গে ছায়ার মতো ছিলেন সাদী। যদিও সম্পর্কের গুঞ্জন দুজনেই বরাবরই অস্বীকার করেছেন। এক পডকাস্টে হাসতে হাসতে পরীমণি বলেছিলেন, ও আমার ছোট ভাই। ও আমার ছোট ভাইয়ের মতো। অন্যদিকে সাদী বলেছিলেন, আমাদের মধ্যে বন্ধুত্বের বাইরে কোনো সম্পর্ক নেই। আমার একটি গানের ব্যাপারে ওনার সঙ্গে কথা বলেছিলাম। এরপর থেকে বন্ধুত্ব আমাদের। বাগদানের মাধ্যমে দীর্ঘদিনের গুঞ্জন থেকে রেহাই পাচ্ছেন— এমন প্রশ্ন করা হলে ফোনের সংযোগ বিচ্ছিন্ন করেন গায়ক। খুদে বার্তা লিখেও মেলেনি কোনো উত্তর। সংগীতের পাশাপাশি অভিনয় করেছেন শহরের নতুন অতিথি নাটকে। এই নাটকে সাদীর বিপরীতে অভিনয় করেন সামিরা খান মাহি। এরপর বেশ কিছু নাটক ও সিনেমায় কাজের প্রস্তাব পেয়েছিলেন। চার বছর আগে সংশয় নামের একটি সিনেমায় এক দিন শুটিংও করেছিলেন। তবে শেষ পর্যন্ত নানা কারণে সিনেমা থেকে নিজেকে সরিয়ে নেন এই জনপ্রিয় কণ্ঠশিল্পী। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
পবিত্র মোহন দাস সভাপতি ও মোস্তাফিজুর রহমান উজ্জল সম্পাদক
তেঁতুলিয়ায় স্মার্ট ইএসডিও ট্যুরিজম প্রকল্পের আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন
নলডাঙ্গায় বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের মাঝে অ্যাসিস্টিভ ও কৃষি প্রণধনা বিতরণে হুইপ দুলু
বাউফলে মান্তা সম্প্রদায়ের পাশে স্প্রেইড হিউম্যানিটি, খাদ্যসামগ্রী বিতরণ
