|
মেঘনা ব্যাংকের ১৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
নতুন সময় প্রতিবেদক
|
![]() মেঘনা ব্যাংকের ১৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত ব্যাংকের চেয়ারপার্সন উজমা চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত সভায় নির্বাহী কমিটির চেয়ারম্যান তানভীর আহমেদ, নিরীক্ষা কমিটির চেয়ারম্যান মো. আলি আকতার রিজভী, ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান মোহাম্মদ মামুনুল হক, স্বতন্ত্র পরিচালক মো. রজব আলী, মোহাম্মদ নজরুল ইসলাম ও হাবিবুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মিজানুর রহমান এবং কোম্পানি সেক্রেটারি মো. জসিম উদ্দিনসহ ব্যাংকের শেয়ারহোল্ডাররা উপস্থিত ছিলেন। সভায় ব্যাংকের কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা এবং শেয়ারহোল্ডারদের বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। এ সময় ব্যাংকিং সেবার মানোন্নয়ন, আর্থিক অন্তর্ভুক্তি সম্প্রসারণ এবং দেশের অর্থনৈতিক উন্নয়ন ও টেকসই প্রবৃদ্ধিতে ভূমিকা রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়। পাশাপাশি গ্রাহকসেবা আরও আধুনিক ও কার্যকর করার মাধ্যমে ব্যাংকের প্রবৃদ্ধির ধারা অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
