ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৩ জুন ২০২৬ ৯ আষাঢ় ১৪৩৩
সোনারগাঁওয়ে স্কুলের শ্রেণীকক্ষে ইয়াবা সেবনের সময় যুবশক্তি নেতাকে গণধোলাই
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 23 June, 2026, 9:11 PM

সোনারগাঁওয়ে স্কুলের শ্রেণীকক্ষে ইয়াবা সেবনের সময় যুবশক্তি নেতাকে গণধোলাই

সোনারগাঁওয়ে স্কুলের শ্রেণীকক্ষে ইয়াবা সেবনের সময় যুবশক্তি নেতাকে গণধোলাই

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার তাহেরপুর হাজী লালমিয়া উচ্চ বিদ্যালয়ের শ্রেণীকক্ষে ইয়াবা সেবনের সময় হাতেনাতে ধরা পরার পর যুবশক্তির এক নেতাকে আটক করে গণধোলাই দেওয়ার ঘটনা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

সোমবার (২২ জুন) রাত আনুমানিক ৯টা ৪৫ মিনিটে বিদ্যালয়ের একটি শ্রেণীকক্ষে ইয়াবা সেবনের সময় এলাকাবাসী মো. হোসাইন ভূঁইয়া (২৮) নামের এক ব্যক্তিকে হাতেনাতে আটক করে। তিনি নিজেকে এনসিপির সহযোগী সংগঠন যুবশক্তির নেতা হিসেবে পরিচয় দিয়ে এলাকায় প্রভাব বিস্তার করতেন বলে অভিযোগ রয়েছে। হোসাইন ভূঁইয়া দুধঘাটা এলাকার আবুল হোসেনের ছেলে।

তাহেরপুর হাজী লালমিয়া উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য সুবহান আহমেদ বলেন, বিদ্যালয়ের নৈশ প্রহরীর সহযোগিতায় দীর্ঘদিন ধরে বিদ্যালয়ের ফ্যান, মোটর, ব্যাটারিসহ বিভিন্ন আসবাবপত্র চুরি করছিলো কথিত এনসিপি নেতা মো: হোসাইন ভূইয়া। একই সঙ্গে বিদ্যালয়ের শ্রেণীকক্ষে রাতের বেলায় মাদক সেবনের আসর বসাতো। হাতেনাতে ধরার পর গতকাল রাতে এলাকাবাসী গণধোলাইয়ে দিয়ে মুছলেকা দিয়ে ছেড়ে দিছে।

একই ঘটনায় গণধোলাইয়ের শিকার বিদ্যালয়ের নৈশ প্রহরী অপু মিয়া বলেন, বৈষম্য বিরোধী ছাত্রদের ভয় দেখিয়ে স্কুলের ফ্যান, মটর ও অন্যান্য জিনিসপত্র চুরি করতো। আমি যেন না বলি তার জন্য রাতে ইয়াবা নিয়ে এসে স্কুলে মাদকের পার্টি দিতো। কিছু বললেই আমাকে চাপ দিতো। আমি একাধিক বার স্কুলের প্রধান শিক্ষককে আসবাবপত্র চুরির প্রমাণসহ দিয়েছি স্যার ভয়ে কোন ব্যবস্থা নেন নাই। এখন এসব চুরির ঘটনায় আমাকে ফাঁসাতে চাইছেন।

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) যুবশক্তির সিনিয়র সভাপতি তুহিন মাহমুদ বলেন, হোসাইন ভূঁইয়া এনসিপি'র কোন পদে নেই তবে মাদক সেবনের সময় স্থানীয় এলাকাবাসীর হাতে আটক ও গণধোলাইয়ের শিকার হয়েছেন বলে জানতে পেরেছি। তার বিরুদ্ধে সাংগঠনিকভাবে ব্যবস্থা নেয়া হবে।

এদিকে, ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর সচেতন মহলে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। অনেকেই শিক্ষাপ্রতিষ্ঠানে মাদকসেবন ও সরকারি সম্পদ চুরির অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

তাহেরপুর হাজী লালমিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: নুরুল আহাদ বলেন, আমার শিক্ষা প্রতিষ্ঠানে এই ঘটনায় আমরা লজ্জিত। আমাদের নৈশ প্রহরী অপু ও বহিরাগত এনসিপি নেতা হোসাইন ভূঁইয়ার বিরুদ্ধে স্কুলের গভর্নিং বডির সভাপতি ইউএনও আসিফ আল জিনাত স্যারকে জানিয়েছি। খুব শীঘ্রই এই দুজন সহ এই ঘটনার জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত বলেন, তাহেরপুর হাজী লালমিয়া উচ্চ বিদ্যালয়ের ঘটনাটি খুবই গুরুতর। আসবাবপত্র চুরি ও মাদক সেবনের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে বিধি মোতাবেক আইনানুগ ব্যবস্থা নেয়ার জন্য প্রধান শিক্ষককে বলা হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status