|
জুরাছড়িতে সেনাবাহিনীর বিশেষ অভিযানে ৯০ লক্ষ টাকার অবৈধ কাঠ জব্দ
চাই সুই উ মারমা
|
![]() জুরাছড়িতে সেনাবাহিনীর বিশেষ অভিযানে ৯০ লক্ষ টাকার অবৈধ কাঠ জব্দ সোমবার জুরাছড়ি জোনের পক্ষ থেকে প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে জুরাছড়ি জোন হতে একটি টহল দল জোন উপ-অধিনায়ক মেজর মোহাম্মদ মুশফাক আমিন চৌধুরী, পিএসসি এবং ক্যাপ্টেন মোঃ শাহরিয়ার পারভেজের নেতৃত্বে উপজেলার দুর্গম মৈদং ইউনিয়নের ফকিরাছড়ি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের এক পর্যায়ে পাহাড়ি অঞ্চলের বিভিন্ন স্থানে পাচারের উদ্দেশ্যে মজুদ করে রাখা বিপুল পরিমাণ অবৈধ কাঠ শনাক্ত করা হয়। পরবর্তীতে সেনা সদস্যরা এলাকাটি ঘিরে রেখে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ কাঠ উদ্ধার করতে সক্ষম হয়। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৯০ লক্ষ টাকা। এদিকে সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্ট পাচারকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দকৃত কাঠ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট বন বিভাগ ও প্রশাসনের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
