|
মনোনয়ন নেননি শামারুহ, মির্জা পরিবারের ছড়ি ফয়সালের হাতে
নতুন সময় প্রতিনিধি
|
![]() মনোনয়ন নেননি শামারুহ, মির্জা পরিবারের ছড়ি ফয়সালের হাতে বিএনপির মহাসচিব থেকে এলজিআরডি মন্ত্রী এবং পরবর্তীতে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল দায়িত্ব নিয়েছেন। শূন্য হওয়া এই আসনটিতে জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ফয়সাল আমিনকেই চূড়ান্ত প্রার্থী হিসেবে বেছে নিচ্ছে দল। অন্যদিকে রাজনীতিতে আসার প্রবল আলোচনায় থাকা রাষ্ট্রপতির জ্যেষ্ঠ কন্যা ড. শামারুহ মির্জা এই উপনির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন বলে নিশ্চিত হওয়া গেছে। তিনি মনোনয়ন সংগ্রহ করেননি। পারিবারিক বন্ধন ঠিক রাখার তাগিদে তিনি চাচাকেই সমর্থন দেবেন। রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর মির্জা ফখরুলের উত্তরসূরি কে হচ্ছেন—তা নিয়ে দীর্ঘদিন ধরে ঠাকুরগাঁওয়ের রাজনীতিতে টানটান উত্তেজনা ও কৌতূহল চলছিল। ড. শামারুহ মির্জার শিষ্টাচার, জনবান্ধব ও সেবার মানসিকতা এবং বিগত নির্বাচনে বাবার পক্ষে সরব প্রচারণায় তাকে ঘিরেই আশার আলো দেখেছিলেন স্থানীয় নেতাকর্মীরা। তবে বাবার রাষ্ট্রপতি পদের পর হুট করেই সামাজিক যোগাযোগমাধ্যম ও রাজনীতিতে তার নীরবতা অনুরাগী ও অনুসারীদের হতাশ করেছে। ![]() মনোনয়ন নেননি শামারুহ, মির্জা পরিবারের ছড়ি ফয়সালের হাতে এ বিষয়ে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক এবং মির্জা পরিবারের একান্ত ঘনিষ্ঠজন হাফেজ আব্দুর রশিদ বলেন- মির্জা ফখরুলের পর ঠাকুরগাঁওয়ের নেতৃত্বের দায়িত্ব মির্জা ফয়সাল আমিনের কাঁধেই বর্তায়। ইতোমধ্যেই জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী প্রার্থী মির্জা ফয়সাল আমিনের পক্ষে দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। যদিও জেলা বিএনপির সহ-সভাপতি সুলতানুল ফেরদৌস নম্র চৌধুরী ও ওবায়দুল্লাহ হক মাসুদও মনোনয়নপত্র তুলেছেন। তবে মোবাইল ফোনে যোগাযোগের পর মির্জা ফয়সাল আমিন আশাবাদ ব্যক্ত করে জানিয়েছেন যে—আনঅফিশিয়ালি তিনিই বিএনপির চূড়ান্ত প্রার্থী। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২৯ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে ঠাকুরগাঁও-১ আসনের এই হাইভোল্টেজ উপনির্বাচন। এর আগের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২ লাখ ২৮ হাজার ৭৫ ভোট পেয়ে বিপুল ব্যবধানে বিজয়ী হয়েছিলেন। তার প্রধান প্রতিদ্বন্দ্বী জামায়াত সমর্থিত সাবেক শিবির নেতা মো. দেলাওয়ার হোসেন পেয়েছিলেন ১ লাখ ৩২ হাজার ৫৮৪ ভোট। ভোটে জামায়াত প্রার্থীর আগাম তৎপরতা এবং মির্জা পরিবারের দীর্ঘদিনের পারিবারিক রাজনৈতিক ঐতিহ্যের লড়াইয়ে ঠাকুরগাঁও-১ আসনের এ উপনির্বাচন এখন জেলাজুড়ে চরম উত্তাপ ছড়িয়েছে। আগামী ২৯ অক্টোবরের ভোটযুদ্ধের দিকেই এখন চোখ পুরো ঠাকুরগাঁওবাসীর। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
সেনাবাহিনীর উদ্যোগে গর্ভবতী নারী ও শিশুদের স্বাস্থ্যবিষয়ক দুই সপ্তাহব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন
কমব্যাট স্পোর্টসে নতুন ইতিহাস: বসুন্ধরা স্পোর্টস সিটিতে ৬ দেশের ফাইটারদের লড়াই
দেশে পরিবর্তিত বৈশ্বিক বাস্তবতায় জনপ্রশাসনের সক্ষমতা আরও বাড়ানো জরুরি: আব্দুল বারী
বন্যায় ক্ষতিগ্রস্ত ২৫০ পরিবারকে ত্রাণ ও ৮ হাজার টাকা সহায়তা
