|
মেসি ম্যাজিকে হৃদয় হারালেন কেয়া পায়েল!
নতুন সময় ডেস্ক
|
![]() মেসি ম্যাজিকে হৃদয় হারালেন কেয়া পায়েল! সাধারণ মানুষ থেকে শুরু করে তারকারা কেউ পিছিয়ে নেই এই তালিকায়। ডালাসে অস্ট্রিয়ার বিপক্ষে জোড়া গোল করে আর্জেন্টিনার জয় নিশ্চিতের পাশাপাশি বিশ্বকাপের ইতিহাসে সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হওয়ার নতুন রেকর্ড গড়েছেন লিওনেল মেসি। এর আগে আলজেরিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে হ্যাটট্রিক করেন তিনি। মেসির এই অবিশ্বাস্য পারফার্মেন্সে অন্যান্যদের মতোই একরাশ মুগ্ধতা প্রকাশ করলেন চলতি সময়ের জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল। মেসির একটি ছবি শেয়ার করে অল্প কথায় শুধু লিখলেন, মেসি তুমি মনটাই কেড়ে নিলা। সঙ্গে যোগ করেন চুমুর ইমোজি।এ যেন মেসি ম্যাজিকে হৃদয় হারালেন তিনি। কেয়া পায়েলের এই পোস্টেই মেতেছেন ভক্তরা। আট ঘণ্টায় এক লাখ ২২ হাজারের ওপর ওই পোস্টে রিয়াকশন। সাড়ে ছয় হাজারের ওপরে রয়েছে মন্তব্য। এ থেকেই উপলব্দি করা যায় অভিনেত্রীর পোস্টটি কতটা মন ভড়িয়েছে তার অনুরাগীদের। এর আগে আরেকটি পোস্টে আর্জেন্টিনার জার্সি পরা নিজের একটি ছবি শেয়ার করেন কেয়া পায়েল। সেখানে জয়ের প্রতিক্রিয়া নিয়ে প্রশ্ন রেখে তিনি লেখেন, কী আর্জেন্টিনা ভক্তরা কেমন লাগে? এর উত্তরে প্রায় আট হাজার মন্তব্য এসেছে। এখানেই শেষ নয়, সামাজিকমাধ্যমে একঝাঁক খুদে আর্জেন্টিনা ভক্তদের সঙ্গে এক ফ্রেমে ধরা দিয়েছেন এই অভিনেত্রী। ছবিতে দেখা যায়, আর্জেন্টিনা ম্যাচের আগে জার্সি পরা একদল শিশুর মাঝে হালকা হলুদ রঙের পোশাকে দাঁড়িয়ে আছেন কেয়া পায়েল পোজ দেন। সবার সাথে হাত উঁচিয়ে প্রিয় দলের প্রতি সমর্থন প্রকাশ করছেন তিনি। ছবিটি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, গোড়া থেকে বুড়ো সবাই আর্জেন্টিনা! |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
