ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৩ জুন ২০২৬ ৯ আষাঢ় ১৪৩৩
ট্রেন চলাচল বন্ধের সিদ্ধান্ত আসছে শিগগিরই
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 15 July, 2020, 4:40 PM

ট্রেন চলাচল বন্ধের সিদ্ধান্ত আসছে শিগগিরই

ট্রেন চলাচল বন্ধের সিদ্ধান্ত আসছে শিগগিরই

করোনা পরিস্থিতির মধ্যে এবারের পবিত্র ঈদুল আজহায় ট্রেন চলাচল বন্ধের বিষয়ে সরকা‌রের সিদ্ধান্ত অনুযায়ী রেলপথ মন্ত্রণালয় ও রেলও‌য়ে শিগগিরই ব্যবস্থা নেবে বলে জানিয়েছে।

আজ বুধবার রেল মন্ত্রণালয়ের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারের সিদ্ধান্ত অনুযায়ী আসন্ন ঈদুল আজহায় ট্রেন চলাচল বন্ধের বিষয়ে শিগগিরই সিদ্ধান্ত নেওয়া হবে। সময় মতো সে সিদ্ধান্ত দেশবাসীকে জানিয়ে দেওয়া হবে।

এর আগে আজ বুধবার সকালে করোনা পরিস্থিতিতে আসন্ন ঈদুল আজহায় মোট ৯ দিন বাসসহ সব ধরনের গণপরিবহন বন্ধ রাখার সিদ্ধান্ত ঘোষণা করে সরকার।

এই ৯ দিন (আগের ৫ দিন, ঈদের দিন ও পরের ৩ দিন) গণপরিবহন বন্ধ রাখার নির্দেশনা দিয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের কাছে চিঠি পাঠানো হয়েছে।

জিলহজ মাসের চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৩১ জুলাই বা ১ আগস্ট দেশে ঈদুল আজহা বা কোরবানির ঈদ উদযাপিত হবে।       

সম্পাদনা: মোঃ রাসেল আহমেদ

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status