|
কিশোর-কিশোরী ও অভিভাবকদের নিয়ে স্বাস্থ্য সচেতনতা কার্যক্রমের সমাপনী
এফ কে আশিক, ভূরুঙ্গামারী
|
![]() কিশোর-কিশোরী ও অভিভাবকদের নিয়ে স্বাস্থ্য সচেতনতা কার্যক্রমের সমাপনী সোমবার (২২ জুন) সকালে উপজেলা পরিষদ হলরুমে এ সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এমজেএসকেএস ও প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশের কারিগরি ও আর্থিক সহযোগিতায় এবং ভূরুঙ্গামারী যুব কল্যাণ সংস্থা'র বাস্তবায়নে কর্মসূচিটি পরিচালিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার অমৃত দেব নাথ। ভূরুঙ্গামারী যুব কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক বেলাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, সংস্থাটির সহ-সভাপতি শরিফ উদ্দিন, এমজেএসকেএসের ফিল্ড ফ্যাসিলিটেটর শফিকুল ইসলাম ও উপজেলা যুব প্ল্যাটফর্মের সভাপতি আরিফুল ইসলাম। আয়োজকরা জানান, উপজেলার সদর ইউনিয়নের নলেয়া চর, মাঝিটারী, গুচ্ছগ্রাম ও দেওয়ানের খামার এলাকায় ধারাবাহিকভাবে এসব সেশন পরিচালনা করা হয়েছে। কর্মসূচির আওতায় অংশগ্রহণকারীদের মধ্যে ঔষধি গাছ, স্যানিটারি ন্যাপকিন ও সাবান বিতরণ করা হয়। পাশাপাশি পাঁচটি দরিদ্র পরিবারের জন্য স্বাস্থ্যসম্মত ল্যাট্রিনের ব্যবস্থা করা হয়েছে। সমাপনী অনুষ্ঠান শেষে প্রধান অতিথি পাঁচটি দরিদ্র পরিবারের প্রতিনিধিদের হাতে স্বাস্থ্যসম্মত ল্যাট্রিনের সামগ্রী তুলে দেন। বক্তারা বলেন, স্বাস্থ্য সচেতনতা ও পরিচ্ছন্নতা বিষয়ে জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি পেলে বিভিন্ন রোগবালাই কমে আসবে এবং সুস্থ সমাজ গঠনে ইতিবাচক ভূমিকা রাখবে। এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করা হয়। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
