ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ৮ নভেম্বর ২০২৬ ● ২৩ কার্তিক ১৪৩৩
৬ বছরের শিশুকে ধর্ষণ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 13 July, 2020, 4:30 PM

৬ বছরের শিশুকে ধর্ষণ

৬ বছরের শিশুকে ধর্ষণ

নাটোর বড়াইগ্রামে ৬ বছর বয়সী এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে আবুল কাশেম (৩৮) নামে এক মুদি দোকানদারকে গণপিটুনী দিয়ে পুলিশে সোপর্দ করেছে পুলিশ।

সোমবার সকালে তাকে উপজেলার কুমারখালী গ্রামে এ ঘটনা ঘটে। আটক আবুল কাশেম একই গ্রামের হাসেম আলীর ছেলে।

স্থানীয়রা জানান, গত ৫ জুলাই বিকেলে কুমারখালী গ্রামের ৬ বছরের কন্যা শিশুটি তার খালার বাড়িতে যাবার উদ্দেশ্য রওনা দেয়। পথে মুদি দোকানদার আবুল কাশেম কৌশলে শিশুটিকে তার দোকানে ডেকে নিয়ে তাকে ধর্ষণের চেষ্টা করে। পরে শিশুটির চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে। এ সময় আবুল কাশেম দৌড়ে পালিয়ে যায়। তখন থেকেই একটি মহল ঘটনাটি ধামাচাপা দেবার চেষ্টা করছিল। পরে বিষয়টি ব্যাপকভাবে জানাজানি হলে সোমবার এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে তাকে আবুল কাশেমকে পিটুনী দিয়ে পুলিশে ধরিয়ে দেয়। ইতিপূর্বেও তার বিরুদ্ধে শিশু ধর্ষণ চেষ্টার একাধিক অভিযোগ রয়েছে বলে স্থানীয়রা জানান।

বড়াইগ্রাম থানার ওসি দিলীপ কুমার দাস বিষয়টির সত্যতা স্বীকার করে জানান, গ্রেপ্তারের পর কাশেম ধর্ষণ চেষ্টার কথা স্বীকার করেছে। এ ব্যাপারে থানায় মামলা দায়ের করা হয়েছে।


সম্পাদনা: তাহের রাব্বী

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status