ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ৮ নভেম্বর ২০২৬ ● ২৩ কার্তিক ১৪৩৩
করোনার মধ্যেই প্রাণঘাতী জায়ান্ট হর্নেটের হানা কুয়েতে
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 13 July, 2020, 4:31 PM

করোনার মধ্যেই প্রাণঘাতী জায়ান্ট হর্নেটের হানা কুয়েতে

করোনার মধ্যেই প্রাণঘাতী জায়ান্ট হর্নেটের হানা কুয়েতে

প্রাণঘাতী করোনাভাইরাসের মধ্যে কুয়েতবাসীর জন্য নতুন চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে এশিয়ান জায়ান্ট হর্নেট ভিমরুল। এরই মধ্যে ভয়ংকর এই ভিমরুলের বেশ কিছু ভিডিও প্রকাশ পেয়েছে। আর ভয়ংকর প্রজাতির এই ভিমরুল মৌ মাছি চাষের জন্য হুমকির কারণ হয়ে দাঁড়িয়েছে।

কালো ও কমলা রঙ এর মিশ্রণের ডোরা কাটা জায়ান্ট হর্নেট ৫ সেন্টিমিটারের বেশি লম্বা,সঙ্গে রয়েছে হুল। এরা প্রচণ্ড আক্রমণাত্বক। ওয়াশিংটনের স্টেট ইউনিভার্সিটির গবেষক বলছেন, এই হর্নেট মানুষের জীবনের জন্য হুমকি। এর জের ধরেই সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন বিশ্লেষকরা।

এই জাতের ভিমরুলের মূল লক্ষ্য থাকে মৌমাছি। মৌমাছি মূলত এই জাতের ভিমরুলের প্রধান খাবার। এদের প্রচন্ড শক্তিশালী চোয়াল রয়েছে। ফলে এরা যখন ঝাঁক বেঁধে কোনো মৌচাকে আক্রমণ করে তখন প্রায় সব মৌমাছিকেই মেরে ফেলে। এমনকি মৌমাছির লার্ভাকেও এরা খেয়ে ফেলে। ফলে মৌচাষ ও ফুল চাষের বড় ধরণের ক্ষতি করে এই ভিমরুলগুলো। পূর্ব দক্ষিণপূর্ব এশিয়ার বনে জায়ান্ট হর্নেটের দেখা মেলে। পোকামাকড় খেয়েই তারা বেচে থাকে।

পতঙ্গ আক্রমণের সময় নিউরোটক্সিন নামের এক ধরণের বিষ নির্গত করে জায়ান্ট হর্নেট । এর বিষাক্ত কামড়ে মৃত্যুও হতে পারে। এমনকি এর বিষ মৌমাছির তুলনায় সাত গুণ বেশি। গরমের শেষের দিকে মূলত এই ভিন্ন প্রজাতির  ভিমরুলের দেখা মেলে।

সম্পাদনা: মোঃ রাসেল আহমেদ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status