ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ৮ নভেম্বর ২০২৬ ● ২৩ কার্তিক ১৪৩৩
করোনাকালে কমেছে হিজাবের প্রতি বিদ্ধেষ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 13 July, 2020, 4:27 PM

করোনাকালে কমেছে হিজাবের প্রতি বিদ্ধেষ

করোনাকালে কমেছে হিজাবের প্রতি বিদ্ধেষ

করোনার দুঃসময়ে হিজাবধারী মুসলিম নারীদের প্রতি জাতিগত বিদ্ধেষ কমেছে। ধর্মীয় বিধি মেনে মুসলিম নারীরা এখন নির্বিঘ্নে মুখ ঢেকে হিজাব পরিধান করতে পারে বলে দাবী করেছে আয়ারল্যান্ডের পোর্টলুইস পুলিশিং কমিটি।

পোর্টলুইসের পুলিশিং কমিটির মুখপাত্র মিসেস সারা গ্রাল্ডিন রাসুল এক অনুষ্ঠানে বলেন, অনেক নারী ইসলামের নির্দেশনা অনুসরণ করে হিজাব পরিধান করেন বলে তাদের প্রতি অন্যরা অবজ্ঞা করত। কিন্তু কোভিড-১৯ এর সময়ে সামাজিক দূরত্ব ও শরীর ঢাকার নীতি অনুসরণ করতে হয়।

তিনি বলেন, ইতিপূর্বে মুখ ঢাকার কারণে মুসলিম নারীরা অবজ্ঞার শিকার হত এবং অনেক সময় জরিমানও করা হত। করোনা ভাইরাসের এ সময়ে মুসলিম নারীদের এমন পরিস্থিতির সম্মুখীন হতে হয় না। বরং সবাইকে এখন স্বাভাবিক ভাবেই মুখ ঢেকে রাখতে হয়।

তিনি আরো বলেন, আয়ারল্যান্ডের মুসলিম নারীদের হিজাবের কারণে এখন আর উত্ত্যক্ত হতে হয় না। মুসলিম নারীদের জন্য এটি অনেক বড় ইতিবাচক দিক। সূত্র: লিনস্টার এক্সপ্রেস

সম্পাদনা: মোঃ রাসেল আহমেদ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status