|
জরুরি চিকিৎসার কথা বলে ডাক্তারকে ফ্ল্যাটে ডেকে অভিনেত্রীর কাণ্ড
নতুন সময় ডেস্ক
|
![]() জরুরি চিকিৎসার কথা বলে ডাক্তারকে ফ্ল্যাটে ডেকে অভিনেত্রীর কাণ্ড ভারতে কেরালা রাজ্যের কোচিতে এ ঘটনা ঘটেছে।খবর এনডিটিভি। মামলা সূত্রের বরাতে পুলিশ জানিয়েছে, গত সোমবার সকালে অভিনেত্রী অতুল্যা চন্দ্র এবং অভিনেতা ও প্রযোজক বিবিন পেরুম্বিল্লি অন্য সহযোগীদের নিয়ে এক রোগীর জরুরি চিকিৎসার কথা বলে ওই চিকিৎসককে কোচির ‘এসেন স্প্রিংডেল’ নামের একটি অ্যাপার্টমেন্টে আসার অনুরোধ জানান। সকাল সাড়ে ৬টার দিকে চিকিৎসক যখন সেই ফ্ল্যাটে পৌঁছান, তখন ভেতরে ১২ জন উপস্থিত ছিলেন। আসামিরা ওই ডাক্তারের বিরুদ্ধে তাদের এক আত্মীয়কে ধর্ষণের অভিযোগ এনে মামলা দেওয়ার হুমকি দেন। এর পর বিবিন পেরুম্বিল্লি ও তার সহযোগীরা চিকিৎসককে চড় মারেন এবং একটি চেয়ারে বসিয়ে পাঁজর লক্ষ্য করে প্রচণ্ড আঘাত করেন। মারধরের একপর্যায়ে অতুল্যা চন্দ্র ওই ডাক্তারের মোবাইল ফোন, স্মার্টওয়াচ ও ওয়্যারলেস ইয়ারফোন ছিনিয়ে নেন। তিনি ডাক্তারকে হুমকি দিয়ে বলেন, ‘তুই একটা চোর, তোকে আমি মেরেই ফেলব।’ মামলায় বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে ভুক্তভোগীকে একটি ঘরে আটকে রেখে বেধড়ক মারধর করেন। পরে কোনোমতে ওই ফ্ল্যাট থেকে পালিয়ে কদাভান্তরা থানায় গিয়ে লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী ডাক্তার। পুলিশ জানায়, ঘটনার সঙ্গে জড়িত বাকি ৯ আসামির পরিচয় শনাক্ত করা হয়েছে এবং তাদের গ্রেফতারে অভিযান চলছে। কেবল ছিনতাইয়ের উদ্দেশ্যেই এই হামলা চালানো হয়েছিল, নাকি নেপথ্যে অন্য কোনো কারণ রয়েছে—তাও খতিয়ে দেখছে পুলিশ।
|
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
জকসুর নারী সদস্যদের নির্বাচনী প্রতিশ্রুতি: কতটুকু বাস্তবায়িত, কতটুকু অধরা?
বর্ণাঢ্য আয়োজনে বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
বড় ছেলের মৃত্যুর শোক কাটিয়ে ওঠার আগেই ছোট ছেলেকে নিয়ে লাইফ সাপোর্টে লড়ছেন বাবা
জরুরি চিকিৎসার কথা বলে ডাক্তারকে ফ্ল্যাটে ডেকে অভিনেত্রীর কাণ্ড
