ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ৭ নভেম্বর ২০২৬ ● ২২ কার্তিক ১৪৩৩
বর্ণাঢ্য আয়োজনে বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
মো:ইমতিয়াজ রহমান তারেক, ববি প্রতিনিধি
প্রকাশ: Saturday, 7 November, 2026, 9:06 PM

বর্ণাঢ্য আয়োজনে বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বর্ণাঢ্য আয়োজনে বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (ববিসাস) অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

এ উপলক্ষে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোরে কেক কাটা হয়। পরে বিশ্ববিদ্যালয়ের জীবনানন্দ দাশ কনফারেন্স হলে ‘গণমাধ্যমের স্বাধীনতা, গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠায় রাষ্ট্রের করণীয়’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় কনফারেন্স হলের সামনে বাংলাদেশের সংবাদপত্রের ইতিহাস ও জুলাই আন্দোলন নিয়ে তথ্যচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মামুন অর রশিদ। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন ফ্রিল্যান্স সাংবাদিক আকবর হোসেন।

এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু, বরিশাল রিপোর্টার্স ইউনিটির সভাপতি আনিসুর রহমান স্বপন, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সহযোগী অধ্যাপক ড. আবদুল আলিম বছির, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক মো. ফরহাদ উদ্দীন এবং বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আযাদ আলাউদ্দীন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ববিসাসের সভাপতি মো. রবিউল ইসলাম।

প্রধান আলোচকের বক্তব্যে আকবর হোসেন বলেন, গণতন্ত্র ও গণমাধ্যমের স্বাধীনতা ওতপ্রোতভাবে জড়িত। গণতন্ত্রের জন্য যেমন গণমাধ্যম প্রয়োজন, তেমনি গণমাধ্যমের স্বাধীনতার জন্য গণতান্ত্রিক চর্চা প্রয়োজন। সাংবাদিকতা অন্যান্য পেশার মতো নয়। এ পেশায় আসার পর কেউ প্রশংসা করবে, আবার কেউ নিন্দা করবে। দুটিই গ্রহণ করে সামনে এগিয়ে যেতে হবে।

তিনি আরও বলেন, সাংবাদিকের নিজস্ব মতাদর্শ থাকতে পারে, তবে সাংবাদিকতায় বস্তুনিষ্ঠতা বজায় রাখা জরুরি। বস্তুনিষ্ঠতা নিশ্চিত করতে পারলে নিজস্ব মতাদর্শ থাকা সত্ত্বেও সবার প্রতি ন্যায়বিচার করা সম্ভব।

সাংবাদিকের স্বাধীন থাকার সবচেয়ে বড় শক্তি তার সততা ও পেশাদারিত্ব উল্লেখ করে তিনি বলেন, পেশাদারিত্বের মাধ্যমে সাংবাদিকেরা সরকার ও ক্ষমতাকে প্রশ্ন করবেন এবং স্বচ্ছতা নিশ্চিত করবেন। ক্ষমতাসীনদের সঙ্গে সাংবাদিকদের সম্পর্ক সব সময় ভারসাম্যপূর্ণ হওয়া উচিত। সরকারের ভালো বা খারাপ—কোনোটির প্রতিই পক্ষপাত থাকা উচিত নয়। গণমাধ্যমের সততা ও পেশাদারিত্বের মাধ্যমেই সরকারের জবাবদিহি নিশ্চিত করা এবং গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠায় ভূমিকা রাখা সম্ভব।

প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মামুন অর রশিদ সবাইকে প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানান। তিনি বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পাশাপাশি অনুসন্ধানী সাংবাদিকতার চর্চার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে অনুসন্ধানী সাংবাদিকতার মাধ্যমে সত্য তুলে ধরার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্রসংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারী এবং বরিশাল শহরের বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকেরা উপস্থিত ছিলেন। এ ছাড়া বরিশাল বিএম কলেজ সাংবাদিক সমিতির সভাপতি ও অন্যান্য নেতৃবৃন্দও অনুষ্ঠানে অংশ নেন।

আলোচনা সভা শেষে আমন্ত্রিত অতিথিদের হাতে সম্মাননা স্মারক (ক্রেস্ট) তুলে দেওয়া হয়। পরে ববিসাসের সভাপতি মো. রবিউল ইসলাম উপস্থিত সবাইকে অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status