ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ৭ নভেম্বর ২০২৬ ● ২২ কার্তিক ১৪৩৩
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ইডেন মহিলা কলেজে অনুষ্ঠিত আলোচনা সভা
ইডেন মহিলা কলেজ প্রতিনিধি
প্রকাশ: Saturday, 7 November, 2026, 6:20 PM

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ইডেন মহিলা কলেজে অনুষ্ঠিত আলোচনা সভা

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ইডেন মহিলা কলেজে অনুষ্ঠিত আলোচনা সভা

আজ ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সকাল ১০ ঘটিকায় ইডেন মহিলা কলেজ ক্যাম্পাসের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা।  দিবসটির ঐতিহাসিক তাৎপর্য ও জাতীয় জীবনে এর গুরুত্ব তুলে ধরতে আয়োজিত  এ অনুষ্ঠানে কলেজের শিক্ষকমন্ডলীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা ও শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইডেন মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক শামীম আরা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক শাহনাজ পারভীন। অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক নাদিরা আক্তার পারভীন। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন কমিটি-২০২৬-এর আহ্বায়ক এবং ভূগোল ও পরিবেশ বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মোঃ শাহজাহান শেখ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

উক্ত আলোচনা সভায় ১৯৭৫ সালের ৭ নভেম্বরের ঐতিহাসিক প্রেক্ষাপট, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে দিবসটির গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়। ইডেন মহিলা কলেজ ছাত্রদলের নেত্রী নিপা খান তার বক্তব্য উপস্থাপন করেন। তিনি দিবসটির ইতিহাস ও প্রেক্ষাপট সম্পর্কে নতুন প্রজন্মের শিক্ষার্থীদের জানার এবং দেশের ইতিহাস সম্পর্কে সচেতন হওয়ার গুরুত্ব তুলে ধরেন। এছাড়াও তিনি বর্তমানের প্রচলিত মব কার্লচারের বিরোধীতা করেন।  

জাতীয়তাবাদী ছাত্রদলের অন্যান্য নেতৃবৃন্দ তাদের বক্তব্য রাখেন, একই সঙ্গে দেশের ইতিহাস, ঐতিহ্য ও জাতীয় সংহতির চেতনাকে ধারণ করে এগিয়ে যাওয়ার আহ্বান জানান। পরে সভাপতির সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status