ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ৭ নভেম্বর ২০২৬ ● ২২ কার্তিক ১৪৩৩
অধ্যক্ষের পদত্যাগ ও শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে নীলক্ষেত অবরোধ, মুখে কালো কাপড় বেঁধে বিক্ষোভ
ইডেন মহিলা কলেজ প্রতিনিধি
প্রকাশ: Saturday, 7 November, 2026, 6:18 PM

অধ্যক্ষের পদত্যাগ ও শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে নীলক্ষেত অবরোধ, মুখে কালো কাপড় বেঁধে বিক্ষোভ

অধ্যক্ষের পদত্যাগ ও শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে নীলক্ষেত অবরোধ, মুখে কালো কাপড় বেঁধে বিক্ষোভ

রাজধানীর নীলক্ষেতে সড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লায়েড হিউম্যান সায়েন্সের (সাবেক গার্হস্থ্য অর্থনীতি কলেজ) শিক্ষার্থীরা। অধ্যক্ষ অধ্যাপক মেহেরুন্নেসার পদত্যাগ এবং শিক্ষার্থীদের ওপর মধ্যরাতে পুলিশি হামলার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে শুক্রবার (৬ নভেম্বর) সকাল থেকে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা।

দুপুরে ১২:১৫ এর দিকে সংবাদ সম্মেলনের মাধ্যমে ৭২ ঘন্টার আল্টিমেটাম দিয়ে সড়ক ছাড়েন শিক্ষার্থীরা। তারা জানান‌ জনদুর্ভোগের কথা বিবেচনা করে তারা আপাতত সড়ক অবরোধ থেকে সরে দাঁড়াচ্ছেন। পরবর্তীতে তাদের সামষ্টিক আলোচনার প্রেক্ষিতে তারা পুনরায় বিজ্ঞপ্তি দিয়ে জানান বিকেল ৪:০০ টার দিকে তারা নীলক্ষেতে অবস্থান করবেন।  বিকেল ৪:৪৪ এর দিকে নীলক্ষেত সড়কে অবস্থান নিয়ে আবারো অবরোধ শুরু করেন আন্দোলনকারীরা। প্রতিবাদের প্রতীক হিসেবে মুখে কালো কাপড় বেঁধে তাঁরা বিভিন্ন স্লোগান দেন এবং নিজেদের দাবির পক্ষে অবস্থান নেন। এতে সড়কের দুই পাশে যান চলাচল আপাতত ব্যাহত আছে‌ এবং সাধারণ যাত্রীদের ভোগান্তিতে পড়তে হচ্ছে। 

শিক্ষার্থীদের অভিযোগ, কলেজের বিভিন্ন প্রশাসনিক অনিয়ম, স্বেচ্ছাচারিতা এবং আবাসিক হলের আসন বাতিলের ঘটনাকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে অসন্তোষ বিরাজ করছিল। এর মধ্যে বৃহস্পতিবার অধ্যক্ষকে অবরুদ্ধ করে রাখার ঘটনাকে কেন্দ্র করে রাতে পুলিশ ক্যাম্পাসে প্রবেশ করে। শিক্ষার্থীদের অভিযোগ, সে সময় তাঁদের ওপর লাঠিচার্জ করা হয়, অমানবিক ভাবে তাদের মারা হয়, এর ফলে কয়েকজন আহত হয়ে হাসপাতালে ভর্তি হন।

শিক্ষার্থীরা জানান, তাঁদের ন্যায্য দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে। অন্যদিকে, সড়ক অবরোধের কারণে সৃষ্ট জনদুর্ভোগের জন্য সাধারণ মানুষের ক্ষোভ প্রকাশ করতে দেখা যাচ্ছে। শিক্ষার্থীদের দাবী সমূহ হচ্ছে:

ক)কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে উত্থাপিত দুর্নীতি, বৈষম্য ও প্রশাসনিক অনিয়মের অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।

খ) শিক্ষার্থীদের ওপর মধ্যরাতে পুলিশের অতর্কিত হামলার ঘটনায় জড়িত পুলিশ সদস্য ও সংশ্লিষ্ট ব্যক্তিদের চিহ্নিত করে জবাবদিহির আওতায় আনতে হবে।

গ) শিক্ষার্থীদের ওপর সংঘটিত হামলা ও নির্যাতনের সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত করতে হবে।

ঘ) শিক্ষার্থীদের যৌক্তিক ও ন্যায়সংগত অধিকার আদায়ের গণতান্ত্রিক আন্দোলনে বাধা, হয়রানি ও দমন-পীড়ন বন্ধ করতে হবে।

ঙ) শিক্ষার্থীদের ওপর সংঘটিত বৈষম্য, অবিচার ও প্রশাসনিক অনিয়ম সমূহের অবসান ঘটাতে হবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status