ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ● ৫ নভেম্বর ২০২৬ ● ২০ কার্তিক ১৪৩৩
মাভাবিপ্রবিতে এফটিএনএস অ্যালামনাইদের ক্যারিয়ার গাইডেন্স ও নেটওয়ার্কিং সেমিনার
মো. জিসান রহমান, মাভাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ: Thursday, 5 November, 2026, 6:50 PM

মাভাবিপ্রবিতে এফটিএনএস অ্যালামনাইদের ক্যারিয়ার গাইডেন্স ও নেটওয়ার্কিং সেমিনার

মাভাবিপ্রবিতে এফটিএনএস অ্যালামনাইদের ক্যারিয়ার গাইডেন্স ও নেটওয়ার্কিং সেমিনার

পেশাগত জীবনের অভিজ্ঞতা বিনিময়, ক্যারিয়ার গঠন এবং সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে কার্যকর যোগাযোগের সেতুবন্ধন তৈরির লক্ষ্যে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) ক্যারিয়ার গাইডেন্স ও প্রফেশনাল নেটওয়ার্কিং বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের তৃতীয় একাডেমিক ভবনের সেমিনার কক্ষে ফুড টেকনোলজি অ্যান্ড নিউট্রিশনাল সায়েন্স (এফটিএনএস) অ্যালামনাই অ্যাসোসিয়েশন ও বিভাগটির যৌথ উদ্যোগে এ সেমিনারের আয়োজন করা হয়।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক মো. আনিসুর রহমান এবং লাইফ সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আবু জুবাইর। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এফটিএনএস বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আজিজুল হক।

আলোচনায় পেশাগত জীবনে সফলতা অর্জনে প্রয়োজনীয় দক্ষতা, কর্মক্ষেত্রের চ্যালেঞ্জ মোকাবিলা, চাকরির বাজারের প্রস্তুতি এবং পেশাজীবীদের সঙ্গে কার্যকর নেটওয়ার্ক গড়ে তোলার গুরুত্ব তুলে ধরা হয়। পাশাপাশি অ্যালামনাইদের অর্জিত অভিজ্ঞতা বর্তমান শিক্ষার্থীদের ক্যারিয়ার গঠনে কীভাবে সহায়ক হতে পারে, সে বিষয়েও গুরুত্বারোপ করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, অ্যালামনাইদের সফলতা বিশ্ববিদ্যালয়ের সুনাম ও অগ্রযাত্রাকে সমৃদ্ধ করে। সাবেক শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের বর্তমান শিক্ষার্থীদের ছোট ভাই-বোন হিসেবে বিবেচনা করে তাদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন ও অগ্রগতিতে অ্যালামনাইদের সহযোগিতা কামনা করেন।

আয়োজকদের প্রত্যাশা, এ ধরনের আয়োজনের মাধ্যমে সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে পেশাগত যোগাযোগ আরও সুদৃঢ় হবে। পাশাপাশি শিক্ষার্থীরা বাস্তব কর্মক্ষেত্র সম্পর্কে ধারণা লাভের পাশাপাশি নিজেদের ভবিষ্যৎ ক্যারিয়ার পরিকল্পনায় কার্যকর দিকনির্দেশনা পাবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status