|
নেতৃত্ব ও মানবিক মূল্যবোধ গঠনে সিরাজগঞ্জ সরকারি কলেজে অনুষ্ঠিত হলো বার্ষিক ডে-ক্যাম্প
মো. তরিকুল ইসলাম শুভ, ইসলামিয়া সরকারি কলেজ প্রতিনিধি
|
![]() নেতৃত্ব ও মানবিক মূল্যবোধ গঠনে সিরাজগঞ্জ সরকারি কলেজে অনুষ্ঠিত হলো বার্ষিক ডে-ক্যাম্প অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. মহীদুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. হুমায়ুন খালিদ এবং শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর ফেরদৌসী আরা। অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা পতাকা উত্তোলনের মাধ্যমে ডে-ক্যাম্পের আনুষ্ঠানিক কার্যক্রমের সূচনা করেন। এ সময় কলেজের শিক্ষক, রোভার স্কাউটের সদস্য ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অতিথিরা শিক্ষার্থীদের উদ্দেশে রোভার স্কাউটিংয়ের লক্ষ্য, উদ্দেশ্য, আদর্শ, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধ সম্পর্কে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। তাঁরা বলেন, রোভার স্কাউটিং শুধু একটি সহশিক্ষা কার্যক্রম নয়; বরং এটি তরুণদের নেতৃত্বের গুণাবলি, দায়িত্ববোধ, আত্মনির্ভরশীলতা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। এ সময় অতিথিরা বার্ষিক ডে-ক্যাম্পের উদ্দেশ্য ও গুরুত্ব সম্পর্কেও রোভার সদস্যদের বিস্তারিত ধারণা দেন। তাঁরা শিক্ষার্থীদের সমাজসেবা, মানবকল্যাণ এবং দেশের প্রয়োজনে স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করার আহ্বান জানান। ক্যাম্পে অংশগ্রহণকারী রোভার সদস্যদের জন্য অতিথিদের পক্ষ থেকে খাবারের ব্যবস্থাও করা হয়। এতে রোভার সদস্যদের মধ্যে উৎসাহ ও আনন্দের পরিবেশ সৃষ্টি হয়। আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মধ্যে স্কাউটিংয়ের চেতনা ছড়িয়ে দেওয়া, নেতৃত্বের বিকাশ ঘটানো, শৃঙ্খলাবোধ তৈরি এবং সেবামূলক কাজে উদ্বুদ্ধ করাই এ আয়োজনের অন্যতম লক্ষ্য। দুই দিনব্যাপী এ ডে-ক্যাম্পের মধ্য দিয়ে রোভার সদস্যদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, দলগত কাজের মানসিকতা ও নেতৃত্বের চর্চা আরও সুদৃঢ় হবে বলে প্রত্যাশা করেন সংশ্লিষ্টরা। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
