ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ৮ নভেম্বর ২০২৬ ● ২৩ কার্তিক ১৪৩৩
বগুড়ায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সভা, মাদক ও অপরাধ দমনে কঠোর নির্দেশ
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 8 November, 2026, 7:18 PM

বগুড়ায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সভা, মাদক ও অপরাধ দমনে কঠোর নির্দেশ

বগুড়ায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সভা, মাদক ও অপরাধ দমনে কঠোর নির্দেশ

বগুড়া জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক। এতে উপস্থিত ছিলেন বগুড়া, জয়পুরহাট ও কুড়িগ্রাম জেলার দায়িত্বপ্রাপ্ত সংসদ সদস্য সুরাইয়া জেরিন রনি।

সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। মাদক, চাঁদাবাজি, ছিনতাই ও কিশোর গ্যাং দমনে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন সংসদ সদস্য। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ প্রশাসনকে আরও তৎপর হওয়ার আহ্বান জানান তিনি।

তিনি স্পষ্ট করে বলেন, জনগণের জানমালের নিরাপত্তা রক্ষায় কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।
সভায় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনসহ বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বগুড়াকে শান্তিপূর্ণ, নিরাপদ ও মাদকমুক্ত জেলা হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন সংসদ সদস্য সুরাইয়া জেরিন রনি।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status