|
সামাজিক নিরাপত্তা কর্মসূচির সঙ্গে সমন্বয় করে নতুন উদ্যোগ নিতে হবে সমবায় সমিতিকে: প্রতিমন্ত্রী
মো. মোক্তার হোসেন বাবু, চট্টগ্রাম
|
![]() সামাজিক নিরাপত্তা কর্মসূচির সঙ্গে সমন্বয় করে নতুন উদ্যোগ নিতে হবে সমবায় সমিতিকে: প্রতিমন্ত্রী রোববার (৮ নভেম্বর) নগরের ষোলশহর এলজিইডি মিলনায়তনে চট্টগ্রাম সমবায় বিভাগের উদ্যোগে আয়োজিত ৫৫তম জাতীয় সমবায় দিবসের আলোচনা সভায় ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, সমবায় শুধু আর্থিক কর্মকাণ্ডের মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না। সমাজের সুবিধাবঞ্চিত মানুষের উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং আত্মনির্ভরশীলতা অর্জনেও সমবায় প্রতিষ্ঠানগুলোকে ভূমিকা রাখতে হবে। সরকারি উন্নয়ন কর্মসূচির সঙ্গে সমবায় কার্যক্রমের সমন্বয় ঘটাতে পারলে সাধারণ মানুষ আরও বেশি উপকৃত হবে। নবায়নযোগ্য জ্বালানি খাতেও সমবায় সমিতিগুলোকে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান মীর মোহাম্মদ হেলাল উদ্দীন। তিনি বলেন, প্রধানমন্ত্রী গৃহীত নবায়নযোগ্য জ্বালানিবিষয়ক কর্মসূচি, বিশেষ করে সৌরবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নে সমবায়ীদের উদ্যোগী হতে হবে। সমিতির নিজস্ব ভবনের ছাদ কিংবা উপযুক্ত স্থানে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের মাধ্যমে এ খাতে সমবায়ভিত্তিক কার্যক্রম সম্প্রসারণের সুযোগ রয়েছে। তিনি আরও বলেন, সম্মিলিত প্রচেষ্টা ও সমন্বিত উদ্যোগের মাধ্যমেই উন্নত, সমৃদ্ধ ও আত্মনির্ভরশীল বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। এ লক্ষ্য অর্জনে সমবায় আন্দোলনকে আরও গতিশীল করতে হবে। বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) পাঠান মো. সাইদুজ্জামান, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) ওয়াহিদুল হক চৌধুরী এবং সমবায় কার্যালয়ের যুগ্ম নিবন্ধক মোহাম্মদ দুলাল মিঞা। এবারের জাতীয় সমবায় দিবসের প্রতিপাদ্য ছিল ‘করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’। দিবসটি উপলক্ষে আলোচনা সভার আগে নগরে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। এতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সমবায়ী নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে সফল সমবায়ীদের বিশেষ সম্মাননা ও পুরস্কার দেওয়া হয়। আয়োজকেরা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ সমবায়ীদের মধ্যে উৎসাহ বাড়ানোর পাশাপাশি দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে সমবায় আন্দোলনকে আরও শক্তিশালী করবে। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৫৯৮, অভিভাবকের জিম্মায় ৩৯৩ জন
সামাজিক নিরাপত্তা কর্মসূচির সঙ্গে সমন্বয় করে নতুন উদ্যোগ নিতে হবে সমবায় সমিতিকে: প্রতিমন্ত্রী
নাসা অ্যাস্ট্রো ক্যাম্প, হাতে-কলমে মহাকাশবিজ্ঞান শিখল খুদে শিক্ষার্থীরা
চাঁদপুর ডিবি পুলিশের অভিযানে ১৮ ভরি স্বর্ণ, নগদ টাকা ও ১ টি মোবাইল ফোনসহ ৩ জন ছিনতাইকারী গ্রেফতার
