ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ৮ নভেম্বর ২০২৬ ● ২৩ কার্তিক ১৪৩৩
ঝিনাইগাতীতে ধান মাড়াইকল উল্টে নিহত ১,আহত ২
আলিফ জাহান লাবন, ঝিনাইগাতী
প্রকাশ: Sunday, 8 November, 2026, 4:54 PM

ঝিনাইগাতীতে ধান মাড়াইকল উল্টে নিহত ১,আহত ২

ঝিনাইগাতীতে ধান মাড়াইকল উল্টে নিহত ১,আহত ২

ঝিনইগাতীতে ধান মাড়াইকল উল্টে হোসাইন আলম (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন।  আজ দুপুরে উপজেলার পশ্চিম সন্ধ্যাকুড়া এলাকার সীমান্ত সড়কে এ দুর্ঘটনা ঘটে। 

এ ঘটনায় আরও দুই যুবক আহত হয়েছেন।

নিহত হোসাইন আলম উপজেলার তাওয়াকোচা গ্রামের গুঞ্জর আলীর ছেলে।

 স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, পশ্চিম সন্ধ্যাকুড়া এলাকার সীমান্ত সড়ক দিয়ে ধান মাড়াইকলটি নিয়ে যাওয়ার সময় হঠাৎ সেটি উল্টে যায়। এতে মাড়াইকলের নিচে চাপা পড়ে হোসাইন আলমসহ তিনজন আহত হন।

পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক হোসাইন আলমকে মৃত ঘোষণা করেন। আহত সুজন মিয়া ও শিহাবের অবস্থা গুরুতর হওয়ায় তাঁদের উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম নূর মোহাম্মদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে ওরা জানান 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status