ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ৮ নভেম্বর ২০২৬ ● ২৩ কার্তিক ১৪৩৩
শ্রীবরদীতে অবৈধ ইন্ডিয়ান কসমেটিকস আটক
রাকিবুল হাসান খোকন, শেরপুর
প্রকাশ: Sunday, 8 November, 2026, 4:58 PM

শ্রীবরদীতে অবৈধ ইন্ডিয়ান কসমেটিকস আটক

শ্রীবরদীতে অবৈধ ইন্ডিয়ান কসমেটিকস আটক

শেরপুরের শ্রীবরদী সীমান্ত এলাকা থেকে শুল্ক ফাঁকি দিয়ে অভিনব কায়দায় যাত্রীবাহী সিএনজি দিয়ে ভারতীয় বিপুল পরিমাণ কসমেটিক প্রসাধনী সামগ্রী পাঁচারকালে স্থানীয় এলাকাবাসী সিএনজি সহ কসমেটিক প্রসাধনী সামগ্রী আটক করে। পরে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। 

জানা যায়, শ্রীবরদী সীমান্তের কর্ণঝোড়া এলাকা থেকে ৮ই নভেম্বর রবিবার ভোর সকালে যাত্রীবাহী সিএনজি দিয়ে কৌশলে অবৈধ ভারতীয় কসমেটিক সামগ্রী পাচার কালে কাকিলাকুড়া চিথলিয়া নতুন বাজার এলাকাতে পৌঁছালে স্থানীয় জনতা সিএনজি আটক করে। পরে জনতার উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে যায় সিএনজি চালক।  বিষয়টি থানা পুলিশকে খবর দিলে শ্রীবরদী থানার এস আই সাইফুল ইসলাম ঘটনাস্থল থেকে পরিত্যক্ত অবস্থায় সিএনজি ভর্তি ভারতীয় কসমেটিক সামগ্রী আটক করে থানায় নিয়ে আসে। 

উদ্ধারকৃত ভারতীয় কসমেটিক সামগ্রীর মধ্যে ১৪৪০ পিচ জনসন বেবি সাবান ও ভারতীয় সেসা হেয়ার তেল ৭৭৫ পিচ রয়েছে বলে জানিয়েছেন উপ পুলিশ পরিদর্শক এস আই মোরশেদ আলম। উদ্ধারকৃত মালামালের আনুমানিক সিজার মূল্য ৩ লক্ষ ৩৬ হাজার ৯শত ৬০ টাকা। এ ঘটনায় উপ পুলিশ পরিদর্শক সাইফুল ইসলাম বাদী হয়ে শ্রীবরদী থানায় মামলাদায়েরের প্রস্তুতি চলছে। 

থানার অফিসার ইনচার্জ ওসি নুরুল আলম রবিবার দুপুরে ভারতীয় কসমেটিক প্রসাধনী সামগ্রী আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status