ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ৮ নভেম্বর ২০২৬ ● ২৩ কার্তিক ১৪৩৩
আবুধাবিতে চট্টগ্রামে ৯ আসনের সাংসদ আবু সুফিয়ান এর সাথে বিএনপি নেতৃবৃন্দের মতবিনিময় অনুষ্ঠিত
মাহবুব সরকার, আবুধাবি
প্রকাশ: Sunday, 8 November, 2026, 4:52 PM

আবুধাবিতে চট্টগ্রামে ৯ আসনের সাংসদ আবু সুফিয়ান এর সাথে বিএনপি নেতৃবৃন্দের মতবিনিময় অনুষ্ঠিত

আবুধাবিতে চট্টগ্রামে ৯ আসনের সাংসদ আবু সুফিয়ান এর সাথে বিএনপি নেতৃবৃন্দের মতবিনিময় অনুষ্ঠিত

চট্টগ্রাম ৯ আসনের জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য আবু সুফিয়ান এর সাথে আবুধাবি ও মুসাফফা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে দেশের এবং প্রবাসের সমসাময়িক বিষয় নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

শনিবার (০৭ নভেম্বর) আবুধাবির মুসাফফার একটি রেস্টুরেন্টের হল রুমে আয়োজিত সভার সভাপতিত্ব করেন ইউ এই বিএনপি'র আহ্বায়ক কমিটির প্রভাবশালী সদস্য জনাব ছরোয়ার আলম ভুট্টো। সভা সঞ্চালনা করেন আবুধাবি শ্রমিক দলের সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন বাবলু।

এতে বিশেষ অতিথি ছিলেন ইউ এ ই বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আলহাজ্ব মোহাম্মদ আবুল বশর সিআইপি, রুহুল আমিন, মুসা আল মাহমুদ চৌধুরী, ইঞ্জিনিয়ার মিজানুর রহমান সোহেল , ইকবাল হোসেন, বাছা মিয়া, জফুর আলম, জিয়াউর রহমান, আব্দুল মান্নান, আবুল কালাম শহীদ, ইঞ্জিনিয়ার লুৎফর রহমান , ইসমাইল হোসেন, মহিউদ্দিন, জাহেদ হোসেন, ফিরোজ খান, ইস্কান্দার হোসেন রুমন, রবিউল হোসাইন রাশেদ, মাহবুব আলম, মোহাম্মদ গোলাফুর রহমান, মোহাম্মদ আলম, ইলিয়াছ এবং সোহেল সহ আরো অনেকে।


এতে প্রধান অতিথির বক্তব্যে মাননীয় সংসদ সদস্য জনাব আবু সুফিয়ান সাহেব প্রবাসীদের সমসাময়িক সমস্যা জন্য ধৈর্যধারণ করার অনুরোধ জানিয়েছেন এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান প্রবাসীদের সুখ দুঃখের খবর এবং সকল সমস্যার ব্যাপারে স্বয়ং নিজে পার্সোনালি খোঁজখবর নিচ্ছেন বলে জানিয়েছেন এবং অচিরেই সব সমস্যার সমাধান হবে বলে আশ্বাস দিয়েছেন। সেই সাথে তিনি প্রবাসীদের স্থানীয় সকল আইন কানুন মেনে চলার অনুরোধ জানিয়েছেন। সকল প্রবাসী রেমিটেন্স যোদ্ধা ভাইদের বৈধ পথে রেমিটেন্স পাঠিয়ে বাংলাদেশের অর্থনৈতিক চাকাকে আরও বেগবান করার উদাত্ত আহ্বান জানিয়েছেন। প্রবাসীদের যে সকল অভিযোগ এবং বাংলাদেশ সরকারের প্রতি আশা-আকাঙ্ক্ষার কথা তুলে ধরেছিলেন সবকিছু দেশে প্রধানমন্ত্রী পর্যন্ত পৌঁছে দিবেন বলে আশ্বাস দিয়েছেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status