ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ৮ নভেম্বর ২০২৬ ● ২৩ কার্তিক ১৪৩৩
চাঁদপুর ডিবি পুলিশের অভিযানে ১৮ ভরি স্বর্ণ, নগদ টাকা ও ১ টি মোবাইল ফোনসহ ৩ জন ছিনতাইকারী গ্রেফতার
মোঃ আরিফুল ইসলাম
প্রকাশ: Sunday, 8 November, 2026, 5:24 PM

চাঁদপুর ডিবি পুলিশের অভিযানে ১৮ ভরি স্বর্ণ, নগদ টাকা ও ১ টি মোবাইল ফোনসহ ৩ জন ছিনতাইকারী গ্রেফতার

চাঁদপুর ডিবি পুলিশের অভিযানে ১৮ ভরি স্বর্ণ, নগদ টাকা ও ১ টি মোবাইল ফোনসহ ৩ জন ছিনতাইকারী গ্রেফতার

গত ০৫ নভেম্বর ২০২৬ তারিখ ভোর অনুমান ০৪:৫৬ ঘটিকার সময় চাঁদপুর রেলওয়ে থানাধীন চাঁদপুর বড় স্টেশনের রেলওয়ে প্ল্যাটফর্মের ভেতরে একটি দুর্ধর্ষ ছিনতাইয়ের ঘটনা ঘটে। ভিকটিম ফাতেমা আক্তার, ফরিদগঞ্জ উপজেলার বাসিন্দা। তিনি চট্টগ্রাম যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়ে চাঁদপুর বড় স্টেশনে এলে ছিনতাইকারীরা তাঁর কাছ থেকে ১৯ ভরি স্বর্ণালংকার, নগদ ১ লক্ষ ২৫ হাজার টাকা ও ৩ টি মোবাইল ফোন ছিনিয়ে নেয়।

এ ঘটনায় ভিকটিমের ভাই মেরাজুল ইসলাম বাদী হয়ে চাঁদপুর রেলওয়ে থানায় মামলা দায়ের করেন। চাঁদপুর রেলওয়ে থানার মামলা নং-০১, তারিখ ০৫/১১/২০২৬ খ্রিঃ, ধারা-৩৯৪ পেনাল কোড। আসামি শনাক্ত, গ্রেফতার এবং ছিনতাইকৃত স্বর্ণালংকার, নগদ টাকা ও মোবাইল ফোন উদ্ধারে পুলিশ সুপার, চাঁদপুর ছায়া তদন্তের জন্য জেলা গোয়েন্দা শাখা, চাঁদপুরকে নির্দেশনা দেন।

চাঁদপুর পুলিশ সুপার মিজানুর রহমান এবং অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিরা নূর এর দিকনির্দেশনায়, চাঁদপুর জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ মজিবুর রহমান এর সার্বিক নেতৃত্বে এসআই (নিঃ) জিয়াউল হক জিয়া, সঙ্গীয় অফিসার এএসআই জনাব জহির উদ্দিন ও ফোর্সসহ একটি চৌকস টিম ছিনতাইকৃত মালামাল উদ্ধারে তৎপর হয়।

ডিবির চৌকস টিম গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চাঁদপুর জেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ঘটনার মূল হোতা মোঃ জাহিদ হোসেন ওরফে কেলা জাহিদ (২১), পিতা—মোঃ জাহাঙ্গির হোসেন, সাং—শ্রমিক কলোনী, ৭নং পৌর ওয়ার্ড, থানা—সদর, জেলা—চাঁদপুর এবং রাব্বি হোসেন (২৪), পিতা—আব্দুল মালেক কোড়ালী, সাং—জামতলা, কোড়ালীবাড়ি, ৭নং পৌর ওয়ার্ড, থানা—সদর, জেলা—চাঁদপুর-কে গ্রেফতার করেন।

পরবর্তীতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ০৭ নভেম্বর ২০২৬ তারিখ ভোর ০৪:১০ ঘটিকার সময় কিশোরগঞ্জ জেলার সদর থানাধীন মাইজকান্দি ইউনিয়নের ২নং ওয়ার্ডস্থ মাইজকান্দি গ্রামে আসামির বোনের শ্বশুরবাড়ি থেকে ৩। জাহিদ ওরফে গরু জাহিদ (২১), পিতা—মৃত শফিক, সাং—শ্রমিক কলোনী, বড় স্টেশন, ৭নং পৌর ওয়ার্ড, থানা—সদর, জেলা—চাঁদপুর-কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকালে তাঁর হেফাজত থেকে ছিনতাইকৃত নগদ ৪৮ হাজার টাকা ও ১টি স্মার্ট মোবাইল ফোন উদ্ধার করে জব্দ করা হয়।

তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে একই তারিখ রাত ০৯:৩০ ঘটিকার সময় চাঁদপুর সদর মডেল থানাধীন বড় স্টেশন বরফকল ভিআইপি ঘাটের সিঁড়ির নিচে এবং নদীর পল্টুনের সুড়ঙ্গের ভেতর থেকে তিনি নিজ হাতে স্বর্ণের চেইন ৭টি ওজন অনুমান ০৭ ভরি, ফিঙ্গার রিং ৫টি ওজন অনুমান ০৩ ভরি, কানের দুল ৪ জোড়া ওজন অনুমান ২.৫ ভরি, হাতের রুলি ২ টি ওজন অনুমান ০২ ভরি, গলার হার ১টি, ওজন অনুমান ২.৫ ভরি, হাতের ব্রেসলেট ১ টি, ওজন অনুমান ১ভরি সর্বমোট ১৮ ভরি স্বর্ণালংকার উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত কোনো আসামি পলাতক নেই। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status