ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৫ মে ২০২৬ ১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বেশি দামে মাস্ক বিক্রি করায় ৮০ হাজার টাকা জরিমানা
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 10 March, 2020, 6:13 PM

বেশি দামে মাস্ক বিক্রি করায় ৮০ হাজার টাকা জরিমানা

বেশি দামে মাস্ক বিক্রি করায় ৮০ হাজার টাকা জরিমানা

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারে মাস্কের প্যাকেটের গায়ে দাম না থাকা ও বেশি দামে বিক্রি করায় দুই ফার্মেসিকে ৮০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারের করিমপুর রোডে অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করা হয়। এর মধ্যে ইসলামিয়া সার্জিক্যাল ফার্মেসিকে ৭০ হাজার ও ফেয়ার সার্জিক্যাল ফার্মেসিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রোকনুজ্জামান খান বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ ও ড্রাগ আইন ১৯৪০-এর বিধান অনুযায়ী দুই ফার্মেসিকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়।

আদালত পরিচালনায় সহযোগিতা করেন ওষুধ প্রশাসন অধিদফতর নোয়াখালীর সহকারী পরিচালক মাসুদুজ্জামান খান ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর নোয়াখালীর সহকারী পরিচালক কাওছার আহমেদ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status