ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৫ মে ২০২৬ ১ জ্যৈষ্ঠ ১৪৩৩
পরিবার বা দলের কথায় খালেদা জিয়ার মুক্তি হবে না: ওবায়দুল কাদের
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 10 March, 2020, 6:19 PM

পরিবার বা দলের কথায় খালেদা জিয়ার মুক্তি হবে না: ওবায়দুল কাদের

পরিবার বা দলের কথায় খালেদা জিয়ার মুক্তি হবে না: ওবায়দুল কাদের

পরিবার বা দলের নেতাদের কথায় কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি হবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

মঙ্গলবার আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে খালেদা জিয়ার মুক্তি চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে করা আবেদনের বিষয়ে সাংবাদিকরা দৃষ্টি আকর্ষণ করলে তিনি এ মন্তব্য করেন।

ওবায়দুল কাদের বলেন, যদি চিকিৎসকরা খালেদা জিয়ার চিকিৎসার প্রয়োজনে কোনো সুপারিশ করেন, তবেই খালেদা জিয়ার মুক্তির বিষয়টি বিবেচনাযোগ্য।

তিনি বলেন, খালেদা জিয়া দণ্ডিত হয়ে কারাগারে আছেন। যেহেতু মানবিক কারণ বা চিকিৎসার জন্য খালেদা জিয়ার জামিন আবেদন আদালত একাধিকবার নাকচ করে দিয়েছেন, তাই পরিবারের আবেদনে বা মানবিক কারণে খালেদা জিয়াকে মুক্তি দেয়ার সুযোগ নেই।

দল ও পরিবারের কথায় খালেদা জিয়ার জামিন বা মুক্তির সুযোগ নেই মন্তব্য করে সেতুমন্ত্রী আরও বলেন, খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা প্রয়োজন এ কথা শুধু তার দলের নেতা ও পরিবারের লোকজন বলছেন। তার চিকিৎসায় নিয়োজিত চিকিৎসকরা সে কথা বলছেন না। সুতরাং স্বভাবতই তার জামিন বা মুক্তির কোনো সুযোগ নেই।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status