ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৫ মে ২০২৬ ১ জ্যৈষ্ঠ ১৪৩৩
তুরস্কে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত মসয়ূদ মান্নান
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 10 March, 2020, 6:10 PM

তুরস্কে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত মসয়ূদ মান্নান

তুরস্কে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত মসয়ূদ মান্নান

তুরস্ক বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পেয়েছেন উজবেকিস্তানের রাষ্ট্রদূত মসয়ূদ মান্নান। বিসিএস পররাষ্ট্র ক্যাডারের এই কর্মকর্তাকে দুই বছরের জন্য চুক্তিতে এই নিয়োগ দিয়ে মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়েছে।

আগামী ২০ এপ্রিল মসয়ূদ মান্নানের অবসরোত্তর ছুটিতে যাওয়ার কথা। তাই ‘সরকারি চাকরি আইন, ২০১৮’ অনুযায়ী অবসরোত্তর ছুটি ও এ সংশ্লিষ্ট সুবিধা স্থগিত করে চুক্তিতে এই নিয়োগ দেয়া হয়েছে।

অপর আদেশে মরিশাসের পোর্ট লুইস বাংলাদেশ হাইকমিশনে দ্বিতীয় সচিব হিসেবে কর্মরত মৌসুমী অয়েছকে এক বছরের পূর্ণ আর্থিক সুবিধাসহ চুক্তিতে একই কর্মস্থলে প্রথম সচিব হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। আগামী ৫ এপ্রিল বা যোগদানের তারিখ থেকে এই নিয়োগ আদেশ কার্যকর হবে বলে আদেশে বলা হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status