ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৫ মে ২০২৬ ১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বাগদানের ২ বছর পর বিয়ের ঘোষণা দিলেন নায়িকা পূজা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 10 March, 2020, 6:07 PM

বাগদানের ২ বছর পর বিয়ের ঘোষণা দিলেন নায়িকা পূজা

বাগদানের ২ বছর পর বিয়ের ঘোষণা দিলেন নায়িকা পূজা

টালিউড অভিনেত্রী পূজা ব্যানার্জি। কুণাল বার্মার সঙ্গে দীর্ঘ ৯ বছর প্রেম করার পর ২০১৭ সালে হঠাৎ বাগদান সারেন তিনি। এরপর দুজনেই কাজে ব্যস্ত হয়ে পড়েন। বিয়ে নিয়ে কোনো সাড়া শব্দও পাওয়া যায়নি।

বাগদানের দুই বছর পর পূজা তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি স্থিরচিত্র পোস্ট করে বিয়ের ঘোষণা দিলেন। এ অভিনেত্রী লিখেন—‘সবাইকে ভালো একটি খবর দিতে চাই। এতদিন মেয়ে, বোন, বন্ধু ও প্রেমিকা হিসেবে ছিলাম। এবার স্ত্রী হতে যাচ্ছি। এবার একসঙ্গে থাকার সময় এসেছে। আমরা বিয়ে করতে যাচ্ছি। আমাদের জন্য সবাই প্রার্থনা করবেন।’ তবে এ ঘোষণায় বিয়ের দিন উল্লেখ করেননি পূজা।

অভিনয় ক্যারিয়ারে অনেক হিন্দি ধারাবাহিকে অভিনয় করেছেন পূজা। বেশ কিছু হিন্দি মিউজিক ভিডিওতে কাজ করেছেন তিনি। পরবর্তীতে নাম লেখান চলচ্চিত্রে। তেলেগু ভাষার ‘ভিড়ু থেড়া’ সিনেমার মাধ্যম চলচ্চিত্রে পা রাখেন।


এরপর দেবের বিপরীতে ‘চ্যালেঞ্জ ২’, সোহমের বিপরীতে ‘লাভেরিয়া’, ইন্দ্রনীলের বিপরীতে ‘তিন পাত্তি’সহ অনেক দর্শকপ্রিয় চলচ্চিত্র উপহার দিয়েছেন পূজা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status