ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ৫ জুন ২০২৬ ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
গাড়ির ধাক্কায় আহত কুকুর, ক্লাস রেখে ছাত্ররা হাসপাতালে
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 4 September, 2019, 8:11 PM

গাড়ির ধাক্কায় আহত কুকুর, ক্লাস রেখে ছাত্ররা হাসপাতালে

গাড়ির ধাক্কায় আহত কুকুর, ক্লাস রেখে ছাত্ররা হাসপাতালে

রোজ ছাত্ররা স্কুলে ঢুকলেই লাফালাফি শুরু করে দেয় কুকুরটি। কাকে ফেলে কার কাছে যাবে। ছাত্রদেরও যে সে বড় কাছের বন্ধু। আজ কিন্তু স্কুলের গেট খোলার পর কুকুরটিকে ছুটে আসতে দেখেনি কেউ। তখন কারো খেয়াল না হলেও একটু পরেই অভিজিৎ, তমালরা দেখতে পায় স্কুলের মাঠে শুয়ে যন্ত্রণায় কাতরাচ্ছে তাদের আদরের কুকুরটি।

কাছে গিয়েই তারা বুঝতে পারে গাড়ির ধাক্কায় আহত হয়েছে সে। আর দেরি করেনি তার বন্ধুরা। সঙ্গে থাকা টিফিনের টাকা দিয়ে ভ্যান ভাড়া করে হাসপাতালে নিয়ে যায় আহত কুকুরটিকে।

ভারতের বর্ধমান টাউন স্কুলের ছাত্রদের কাছে বড় আদরের সাদা-পাটকিলে মাখামাখি কুকুরটি। তাই আজ গাড়ির ধাক্কায় জখম সেই কুকুরটিকে পড়ে কাতরাতে দেখে ক্লাসঘরে চলে যাওয়া হয়নি তাদের। পরে কর্তৃপক্ষের কাছ থেকে অনুমতি নিয়ে ক্লাস টুয়েলভের কয়েকজন ছাত্র একটি ভ্যান ভাড়া করে তাকে নিয়ে যায় বর্ধমান পশু হাসপাতালে। গাড়ির ধাক্কায় গুরুতর আহত কুকুরটিকে সেখানকার ডাক্তাররা প্রাথমিক চিকিৎসা করেন।

এরপর এখান থেকে টোটো ভাড়া করে ওই ছাত্ররা কুকুরটিকে নিয়ে যায় পাঁচ কিলোমিটার দূরে নবাবহাটে বিশেষ পশু চিকিৎসা কেন্দ্রে। সেখানেই ভর্তি নেয়া হয় কুকুরটিকে। ক্লাস টুয়েলভের অভিজিৎ রায়, তমাল ঘোষরা বলে, ও আমাদের খুব বন্ধু। আজ যখন স্কুলে গিয়ে দেখলাম যন্ত্রণায় কাতরাচ্ছে, মনটা খুব খারাপ হয়ে যায়। স্কুলে অনেক গাড়ি ঢোকে। সেই গাড়ির ধাক্কাতেই বোধহয় ওর এমন অবস্থা। যাইহোক, এখন ওর চিকিৎসা হচ্ছে। ভালো হয়ে গেলে আবার স্কুলে নিয়ে আসব।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status