ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ৩ জুন ২০২৬ ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
আলফাডাঙ্গায় জাল দলিলের মাধ্যমে জমি নামজারির অভিযোগ
আলমগীর কবির, আলফাডাঙ্গা
প্রকাশ: Wednesday, 3 June, 2026, 5:31 PM

আলফাডাঙ্গায় জাল দলিলের মাধ্যমে জমি নামজারির অভিযোগ

আলফাডাঙ্গায় জাল দলিলের মাধ্যমে জমি নামজারির অভিযোগ

ফরিদপুরের আলফাডাঙ্গায় জাল দলিল ও ভুয়া স্বাক্ষর ব্যবহার করে অন্যের জমি নামজারি করে নেওয়ার অভিযোগে অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি ও পরিবারের নিরাপত্তার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী মোঃ শহিদুল ইসলাম।

​বুধবার (৩ জুন) দূপুরে ডাকবাংলো সংলগ্ন এলাকায়  সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে শহিদুল ইসলাম জানান, সম্প্রতি তার বাবা মোঃ অলিয়ার রহমান তাকে ৩ শতাংশ জমি দানপত্র করে দেন। পরবর্তীতে গত ৬ মে ২০২৬ তারিখে তিনি ওই জমির নামজারির আবেদন করতে গিয়ে জানতে পারেন, জমিটি ইতোমধ্যে মো: শাম কাজী নামের এক ব্যক্তি নিজের নামে নামজারি করে নিয়েছেন।

​অনুসন্ধানে জানা যায়,মে: শাম কাজী ২০০৮ সালের একটি দলিলের (নম্বর ৭৯১) মাধ্যমে এই নামজারি করিয়েছেন। তবে সাব-রেজিস্ট্রি অফিসে খোঁজ নিয়ে দেখা যায়, মূল দলিলে শহিদুল ইসলামের বাবার কোনো নাম, ছবি বা স্বাক্ষর নেই। সম্পূর্ণ জালিয়াতির আশ্রয় নিয়ে এই নামজারিটি করা হয়েছে।

​বিষয়টি সহকারী কমিশনারের (ভূমি) নজরে আনা হলে তিনি প্রাথমিক সত্যতা পেয়ে শাম কাজীর নামজারিটি বাতিল করেন। তবে নামজারি বাতিল হলেও জালিয়াতির সাথে জড়িত ভূমি অফিসের অসাধু কর্মচারী ও মূল অভিযুক্তের বিরুদ্ধে এখনো কোনো দৃশ্যমান আইনি ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ করেন ভুক্তভোগী। উল্টো অভিযুক্ত পক্ষ থেকে তাদের পরিবারকে বিভিন্ন হুমকি-ধমকি দেওয়া হচ্ছে।

​সংবাদ সম্মেলনের মাধ্যমে ভুক্তভোগী পরিবার প্রশাসনের কাছে এই জালিয়াতি চক্রের দ্রুত গ্রেফতার, দৃষ্টান্তমূলক শাস্তি এবং তাদের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার জোর দাবি জানিয়েছেন।

এ বিষয়ে জানতে চাওয়া হলে, সহকারী কমিশনার (ভূমি) একেএম রায়হানূর রহমান বলেন, বিষয়টি আমি অবগত হওয়ার সঙ্গে সঙ্গে  নামজারিটি বাতিল করেছি এবং এর সঙ্গে সংশ্লিষ্ট ও জড়িতদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ অব্যাহত রয়েছে।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status