ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ৩ জুন ২০২৬ ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
শ্রীবরদীতে বাড়িঘরে হামলা-হত্যার হুমকির প্রতিবাদ ও বিচার দাবিতে মানববন্ধন
রাকিবুল হাসান খোকন, শেরপুর
প্রকাশ: Wednesday, 3 June, 2026, 5:33 PM

শ্রীবরদীতে বাড়িঘরে হামলা-হত্যার হুমকির প্রতিবাদ ও বিচার দাবিতে মানববন্ধন

শ্রীবরদীতে বাড়িঘরে হামলা-হত্যার হুমকির প্রতিবাদ ও বিচার দাবিতে মানববন্ধন

শেরপুরের শ্রীবরদীতে জমিসংক্রান্ত বিরোধের জেরে বাড়িঘরে হামলা ও হত্যার হুমকির প্রতিবাদ এবং বিচার দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। 

(৩ জুন বুধবার) দুপুরে উপজেলার সিংগাবরুনা ইউনিয়নের মাধবপুর বাজার এলাকায় ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।মানববন্ধনে বক্তব্য রাখেন ভুক্তভোগী মো. জুব্বাদ আলী, আতিকুল ইসলাম, আমিনুল ইসলাম, মো. আল-আমিন, মাহফুজা আক্তার প্রমুখ।

ভুক্তভোগী মো. জুব্বাদ আলী ও রবিউল ইসলাম বলেন, শ্রীবরদী উপজেলার মুরগাচোরা গ্রামের মোতালেব হোসেন, জাকির, আনা মিয়া, মোশারফ, ইয়াকুব গংরা তাদের পেশীশক্তির জোরে আমাদের ওপর প্রতিনিয়ত অত্যাচার করছে। তাদের অত্যাচারে পুরাতন বাড়ি ছেড়ে অন্য জায়গায় বাড়ি করেছি। 

এখানেও আমাদের ঘরবাড়ি ভাংচুর করেছে তারা। এখন জমি দখলসহ প্রতিনিয়ত আমাদের মারধর ও হত্যার হুমকি দিচ্ছে। তিনি বাড়িঘর ভাংচুরসহ হত্যার হুমকির ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন। মানববন্ধনে ভুক্তভোগী পরিবারের সদস্যগণসহ দেড়শতাধিক স্থানীয় বাসিন্দা অংশ নেন।

এ ব্যাপারে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নুরুল আলম বলেন, ঘটনার বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status