ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ২৪ অক্টোবর ২০২৬ ● ৮ কার্তিক ১৪৩৩
চট্টগ্রামে আলোচিত কিশোর গ্যাং লিডার বগার চার সহযোগী গ্রেপ্তার
মো.মোক্তার হোসেন বাবু, চট্টগ্রাম
প্রকাশ: Saturday, 24 October, 2026, 6:22 PM

চট্টগ্রামে আলোচিত কিশোর গ্যাং লিডার বগার চার সহযোগী গ্রেপ্তার

চট্টগ্রামে আলোচিত কিশোর গ্যাং লিডার বগার চার সহযোগী গ্রেপ্তার

চট্টগ্রামে কারাবন্দি সন্ত্রাসী ও কিশোর গ্যাং নেতা ওয়াকিল হোসেন ওরফে বিহারি বগার চার সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের বিরুদ্ধে বিভিন্ন মামলা রয়েছে এবং গ্রেপ্তারি পরোয়ানাও জারি ছিল। দেশীয় অস্ত্র নিয়ে অপরাধ সংঘটনের প্রস্তুতির তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশ।

শনিবার (২৪ অক্টোবর) ভোররাত ৩টার দিকে নগরের খুলশী থানার জালালাবাদ এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের আদালতে সোপর্দ করা হয়েছে। দুপুরে বিষয়টি নিশ্চিত করেন খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন জালালাবাদ হাউজিং সোসাইটি এলাকার মৃত আলী আহম্মদের ছেলে জসিম উদ্দিন (৩৭), তাঁর দুই ছেলে আলম ও মো. কাশেম (৩৫) এবং আব্দুস ছালামের ছেলে মোস্তাক হোসেন রানা (২৫)।

পুলিশ জানায়, গ্রেপ্তার চারজনই ওয়াকিল হোসেন ওরফে বিহারি বগার সহযোগী। তাঁদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। পাশাপাশি তাঁদের নামে গ্রেপ্তারি পরোয়ানাও ছিল। দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে তাঁরা অপরাধ সংঘটনের প্রস্তুতি নিচ্ছেন-এমন তথ্য পাওয়ার পর পুলিশ অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে।

পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী বিহারি বগা গত ১৭ অক্টোবর একটি চাঁদাবাজি মামলায় জামিনের আবেদন করতে আদালতে আত্মসমর্পণ করেন। পরে আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এরপর থেকে তিনি চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বন্দি রয়েছেন।

পুলিশের তথ্য অনুযায়ী, ৫ আগস্টের আগে বিহারি বগার বিরুদ্ধে ১৮টি মামলা ছিল। পরবর্তী সময়ে পাহাড়তলী কলেজের শিক্ষক নির্যাতন, ডিসি পরিবহন পুলের প্লটসহ ১২টি প্লট দখল, পুলিশের গাড়িতে হামলা ও চাঁদাবাজির অভিযোগে তাঁর বিরুদ্ধে আরও পাঁচটি মামলা দায়ের হয়েছে।

বিহারি বগার চার সহযোগীকে গ্রেপ্তারের মধ্য দিয়ে সংশ্লিষ্ট অপরাধের বিষয়ে তদন্ত ও আইনগত কার্যক্রম এগিয়ে নেওয়ার সুযোগ তৈরি হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status