ঝিনাইগাতীতে বিনমূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত
আলিফ জাহান লাবন,ঝিনাইগাতী
প্রকাশ: Thursday, 4 June, 2026, 10:18 PM
ঝিনাইগাতীতে বিনমূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত
ঝিনাইগাতী উত্তরণ পাবলিক স্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে আজ দিনব্যাপী স্বাস্থ্যসেবামূলক ও সচেতনতামূলক গুরুত্বপূর্ণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
আজ উত্তরণ পাবলিক স্কুল প্রাঙ্গণে শিক্ষার্থী, অভিভাবক ও সর্বসাধারণের জন্য বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচির আয়োজন করা হয়। দুর্ঘটনা কিংবা চিকিৎসাজনিত সংকটময় মুহূর্তে দ্রুত চিকিৎসা সেবা নিশ্চিত করতে নিজের রক্তের গ্রুপ জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই এ উদ্যোগ গ্রহণ করা হয়।
এদিকে দুপুরে স্কুলের মিলনায়তনে নারী শিক্ষার্থীদের জন্য প্রাথমিক স্বাস্থ্য সমস্যা, স্বাস্থ্য সচেতনতা এবং প্রতিরোধমূলক করণীয় বিষয়ক একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় নারীদের দৈনন্দিন স্বাস্থ্য পরিচর্যা, সুষম খাদ্যাভ্যাস, ব্যক্তিগত স্বাস্থ্যবিধি, কৈশোরকালীন শারীরিক পরিবর্তন এবং বিভিন্ন সাধারণ স্বাস্থ্য সমস্যা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।
শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিত করার পাশাপাশি স্বাস্থ্য বিষয়ে সচেতন একটি প্রজন্ম গড়ে তুলতে এ ধরনের কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে ভবিষ্যতেও শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় জনগণের কল্যাণে এ ধরনের জনসচেতনতামূলক ও স্বাস্থ্যসেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে এসোসিয়েশন এর সদস্যরা জানান।