|
দুর্গাপুরে ভারতীয় মাদক ও বিপুল পরিমান ব্লেড সহ আটক ০২
ধনেশ পত্রনবীশ, দুর্গাপুর
|
![]() দুর্গাপুরে ভারতীয় মাদক ও বিপুল পরিমান ব্লেড সহ আটক ০২ সেইসাথে মাদক ও চোরাকারবারী কর্মকান্ডে জড়িত থাকায় দুইজনকে আটক করা হয়। আটককৃতরা হলেন, লেঙ্গুরা গ্রামের হেলাল মিয়ার ছেলে বুরহান উদ্দিন (২০) এবং দুর্গাপুর পৌরশহরের বুরুঙ্গা গ্রামের নুরুল ইসলামের ছেলে আব্দুস সালাম (৩২)। আটককৃত মালামালের বাজার মুল্য প্রায় পাঁচ লক্ষ টাকা। পুলিশ সুত্রে জানাগেছে, ওইদিন দুপুরে পৌরশহরের বাগিচাপাড়া এলাকায় মাদক বহনে ব্যবহৃত একটি মালিকবিহীন ট্রাক সরাতে গিয়ে ওইএলাকা দিয়ে ব্যাটারী চালিত একটি অটোতে করে বস্তায় মোড়ানো ভারতীয় ৯৮হাজার পিছ জিলেট ব্লেড নিয়ে যাচ্ছিল। ওই সময় অটোচালক আব্দুস সালামের গতিবিধি সন্দেহ হলে তাকে আটক করা হয়। অপরদিকে গোপন সংবাদের ভিত্তিতে ২নং দুর্গাপুর ইউনিয়নের আত্রাখালী এলাকা থেকে ১৫ বোতল ভারতীয় মদ সহ বুরহান উদ্দিনকে আটক করে দুর্গাপুর থানা পুলিশ। এনিয়ে দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ খন্দকার শাকের আহমেদ বলেন, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে দুর্গাপুরে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এ ধরনের অভিযানে কাউকে ছাড় দেয়া হবে না। আইনী প্রক্রিয়া শেষে তাদের আদালতে প্রেরণ করা হবে। এলাকার শান্তিশৃঙ্খলা ও মাদক ও চোরাচালান প্রতিরোধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
