|
মাদারীপুরে ৩ মামলার পলাতক ও ওয়ারেন্টভুক্ত আসামি বিপ্লব গ্রেফতার
নতুন সময় প্রতিনিধি
|
![]() মাদারীপুরে ৩ মামলার পলাতক ও ওয়ারেন্টভুক্ত আসামি বিপ্লব গ্রেফতার পুলিশ জানায়, জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং ওয়ারেন্টভুক্ত আসামিদের আইনের আওতায় আনতে মাদারীপুর জেলা পুলিশের চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় সদর মডেল থানা পুলিশ মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে সদর উপজেলার মোস্তফাপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে বিপ্লব মাতুব্বরকে (২৬) গ্রেফতার করে। গ্রেফতারকৃত বিপ্লব মাতুব্বর সদর উপজেলার গাছবাড়িয়া এলাকার বিল্লাল মাতুব্বরের ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে, তার বিরুদ্ধে সদর মডেল থানায় ডাকাতির প্রস্তুতি মামলায় আদালতের জারি করা গ্রেফতারি পরোয়ানা রয়েছে। এছাড়া বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা মামলাতেও তিনি এজাহারভুক্ত পলাতক আসামি ছিলেন। দীর্ঘদিন ধরে আত্মগোপনে থাকায় তাকে গ্রেফতার করা সম্ভব হচ্ছিল না। অভিযানে সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জিয়াউর রহমানের নেতৃত্বে পুলিশ সদস্যরা অংশ নেন। অভিযানে আরও ছিলেন পুলিশ পরিদর্শক (পিএসআই) আলী হাসান, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সাফিনুর রহমানসহ সঙ্গীয় ফোর্স। গোপন সংবাদের ভিত্তিতে মোস্তফাপুর বাজার এলাকায় অবস্থান নিশ্চিত হওয়ার পর অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পুলিশের দাবি, জেলার বিভিন্ন এলাকায় অপরাধ দমন, মাদক ব্যবসা নিয়ন্ত্রণ, সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধ এবং ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেফতারে নিয়মিতভাবে বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। এসব অভিযানের ফলে অপরাধ নিয়ন্ত্রণে ইতিবাচক প্রভাব পড়ছে বলে মনে করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এবং অতিরিক্ত দায়িত্বে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) ফারিহা রফিক ভাবনা বলেন, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। আদালতের নির্দেশনা অনুযায়ী তাকে পরবর্তী কার্যক্রমের জন্য আদালতে সোপর্দ করা হবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
বাগমারায় বিদ্যালয়ে অনিয়মের অভিযোগ ঘিরে উত্তেজনা, দু’পক্ষের ধস্তাধস্তি
কুড়িগ্রামে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের প্রশিক্ষণ ও আলোচনা সভা অনুষ্ঠিত
দীঘিনালায় আগুনে পুড়ে নিঃস্ব মোস্তফার পরিবার, দুই সন্তানের পরনের কাপড়ও নেই
মানবিক ও জ্ঞানভিত্তিক বাংলাদেশ নির্মাণের আহবান জানিয়েছেন কবি মু. নজরুল ইসলাম তামিজী
