ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ৫ জুন ২০২৬ ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
শান্তিরক্ষা মিশনে ৫৮৫৬ বাংলাদেশি শান্তিরক্ষী
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 4 September, 2019, 8:12 PM

শান্তিরক্ষা মিশনে ৫৮৫৬ বাংলাদেশি শান্তিরক্ষী

শান্তিরক্ষা মিশনে ৫৮৫৬ বাংলাদেশি শান্তিরক্ষী

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে শান্তিরক্ষী পাঠানোর ক্ষেত্রে তৃতীয় স্থানে বাংলাদেশ। ৭টি দেশের ৯টি শান্তিরক্ষা মিশনে ৫৮৫৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিয়োজিত বলে জানিয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়।

বুধবার সংসদ ভবনে অনুষ্ঠিত প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির তৃতীয় বৈঠকে এ তথ্য জানানো হয়। কমিটির সভাপতি মোহাম্মদ সুবিদ আলী ভূঁইয়ার সভাপতিত্বে বৈঠকে অংশ নেন কমিটির সদস্য মুহাম্মদ ফারুক খান, মো. ইলিয়াস উদ্দিন মোল্লা, মো. মোতাহার হোসেন, মো. মহিবুর রহমান ও নাহিদ ইজাহার খান।

বৈঠকে সশস্ত্র বাহিনীতে কর্মরত ধর্মীয় শিক্ষকদের পদমর্যাদা ও বেতনস্কেল জুনিয়র কমিশন্ড অফিসার (জেসিও) সমমান করার জন্য পুনরায় সুপারিশ করা হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব আখতার হোসেন ভূইয়াসহ অন্য কর্মকর্তারা, বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ নৌবাহিনী, বাংলাদেশ বিমানবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status