ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ৬ জুন ২০২৬ ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
যাত্রী নিরাপত্তা নির্দেশনা মেনে চলায় ফেরিঘাট দুর্ঘটনায় প্রাণরক্ষা
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Friday, 5 June, 2026, 11:18 PM

যাত্রী নিরাপত্তা নির্দেশনা মেনে চলায় ফেরিঘাট দুর্ঘটনায় প্রাণরক্ষা

যাত্রী নিরাপত্তা নির্দেশনা মেনে চলায় ফেরিঘাট দুর্ঘটনায় প্রাণরক্ষা

নৌপরিবহন মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী ফেরিতে বাস ও অন্যান্য যানবাহন ওঠানোর পূর্বে যাত্রীদের নামিয়ে দেয়ার নিরাপত্তা বিধান অনুসরণ করায় দৌলতদিয়া ফেরিঘাটে শুক্রবার (৫ জুন) একটি বাস পদ্মা নদীতে পড়ে গেলেও কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।

কুষ্টিয়া থেকে ঢাকাগামী এস বি পরিবহনের একটি যাত্রীবাহী বাস শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাটে ফেরি কবরীতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে কনভেনশন পকেট দিয়ে প্রবেশ করে ফেরির বিপরীত পাশের র‍্যাম ভেঙে পদ্মা নদীতে পড়ে যায়। যাত্রী নিরাপত্তা সংক্রান্ত নির্দেশনা অনুসরণ করে ফেরিতে ওঠার আগে বাসটির সকল যাত্রীকে নামিয়ে দেয়ার ফলে কোনও প্রাণহানি ঘটেনি।

নৌপরিবহন মন্ত্রণালয় থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে৷

এতে বলা হয়, দুর্ঘটনার পরপরই উদ্ধার অভিযান শুরু করা হয়। বাসের চালক ও সহকারীকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তারা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এদিকে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) উদ্ধারকারী জাহাজ ‘হামজা’ দ্রুত অভিযান পরিচালনা করে নদীতে পড়ে যাওয়া বাসটি উদ্ধার করতে সক্ষম হয়েছে।উদ্ধার কার্যক্রমে নৌপরিবহন মন্ত্রণালয়, বিআইডব্লিউটিএ, বিআইডব্লিউটিসি, নৌ পুলিশ, ফায়ার সার্ভিস, কোস্ট গার্ড, স্থানীয় প্রশাসন এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সমন্বিতভাবে অংশগ্রহণ করেন। নৌপরিবহন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ও প্রতিমন্ত্রী পড়ে যাওয়া বাসটির উদ্ধার অভিযান নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন ও নিরাপত্তা বিধানে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন।

ফেরিঘাটে দুর্ঘটনা এড়ানোর জন্য নিরাপত্তা সংক্রান্ত বিধানবালি (ফেরিতে ওঠার বিষয়ে স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশনা অনুসরণ করা, ফেরিতে ওঠার আগে সকল যাত্রী নামানো, যাত্রীদের জন্য নির্ধারিত পথ দিয়ে ফেরিতে ওঠা ইত্যাদি) ইত্যাদি অনুসরণ নিশ্চিত করার জন্য অনুরোধ করা যাচ্ছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status