ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ৫ জুন ২০২৬ ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
কাশ্মীর ইস্যুতে বাংলাদেশের সহযোগিতা চেয়েছে পাকিস্তান
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 4 September, 2019, 8:10 PM
সর্বশেষ আপডেট: Wednesday, 4 September, 2019, 8:12 PM

কাশ্মীর ইস্যুতে বাংলাদেশের সহযোগিতা চেয়েছে পাকিস্তান

কাশ্মীর ইস্যুতে বাংলাদেশের সহযোগিতা চেয়েছে পাকিস্তান

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর ইস্যুতে বাংলাদেশের সহযোগিতা চেয়েছে পাকিস্তান।

এ বিষয়ে দেশটির পররাষ্ট্রমন্ত্রী মাখদুম শাহ মেহমুদ কোরেশি ফোন করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনকে।

বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের সর্বশেষ পরিস্থিতি নিয়ে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে ফোনে কথা বলেছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী। গতকাল মঙ্গলবার বিকেলে ফোন করেন মেহমুদ কোরেশি।

এ সময় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী কাশ্মীর ইস্যুতে বাংলাদেশের সহায়তা চান।

এ ছাড়া আলাপে পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন যেকোনো সংকট সমাধানে সংলাপ ও আলোচনাকে গুরুত্ব দেওয়ার বিষয়ে জোর দেন বলেও পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

এদিকে, ফোনালাপের বিষয়ে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

এতে বলা হয়েছে, বিরোধপূর্ণ জম্মু ও কাশ্মীরের অবস্থান পরিবর্তন করে ভারত অবৈধভাবে এবং একতরফা যে পদক্ষেপ নিয়েছে, তা বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর কাছে তুলে ধরেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী।

মাসজুড়ে কাশ্মীরে মানবাধিকার ও মানবিক পরিস্থিতির অবনতির কথা উল্লেখ করে মাখদুম শাহ উল্লেখ করেন, সেখানকার পরিস্থিতি এ অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতার জন্য বড় হুমকি সৃষ্টি করেছে।

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী সংলাপ ও আলোচনার মধ্য দিয়ে বিরোধ নিরসনের গুরুত্বের ওপর জোর দিয়েছেন বলে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে দাবি করা হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status