ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ৫ জুন ২০২৬ ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
বাসি শিক কাবাব, গ্রিল বিক্রি করছে থ্রি স্টার রেস্টুরেন্ট
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 4 September, 2019, 8:08 PM

বাসি শিক কাবাব, গ্রিল বিক্রি করছে থ্রি স্টার রেস্টুরেন্ট

বাসি শিক কাবাব, গ্রিল বিক্রি করছে থ্রি স্টার রেস্টুরেন্ট

রাজধানীর মগবাজার মোড়ে অবস্থিত নামকরা থ্রি স্টার রেস্টুরেন্ট। প্রতিষ্ঠানটির রান্নাঘরে ঢুকেই দেখা যায় নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশ। চারদিকে ময়লা-আবর্জনার মধ্যেই তৈরি হচ্ছে রকমারি সব খাবার। এছাড়া বিক্রি করছে বাসি শিক কাবাব, গ্রিল চিকেন।

বুধবার অভিযানে স্বচক্ষে তাদের এ অবস্থা দেখে ৭০ হাজার টাকা জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক মো. আব্দুল জব্বার মণ্ডল।

এ সময় সার্বিক তত্ত্বাবধান করেন অধিদফতরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক (উপসচিব) মনজুর মোহাম্মদ শাহরিয়ার।

আব্দুল জব্বার মণ্ডল জাগো নিউজকে জানান, আজ মগবাজার এলাকায় অভিযান চালানো হয়। এ সময় বাসি শিক কাবাব, গ্রিল চিকেন বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ করা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যসামগ্রী প্রক্রিয়াকরণের অপরাধে থ্রি স্টার রেস্টুরেন্টকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়। একই দিন বিস্কুট, পাউরুটি ও কেকের মোড়কে উৎপাদন, মেয়াদোত্তীর্ণের তারিখ ও সর্বোচ্চ খুচরা বিক্রয়মূল্য লেখা না থাকায় লক্ষ্মীপুর ফুড কর্ণার নামের আরেকটি প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভোক্তার অধিকার নিশ্চিতে আমরা কাজ করছি। যারা ভেজাল করছে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী শান্তিমূলক ব্যবস্থা নেয়া হচ্ছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান অধিদফতরের এ কর্মকর্তা।
অভিযানে সার্বিক সহযোগিতা করেন হাতিরঝিল থানা পুলিশ সদস্যরা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status