১ম শ্রেণির ছাত্রের বিরুদ্ধে সহপাঠীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 2 September, 2019, 2:23 PM
১ম শ্রেণির ছাত্রের বিরুদ্ধে সহপাঠীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ
ভারতের হরিয়ানা রাজ্যের সিরসার সহপাঠীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে প্রথম শ্রেণির ওই ছাত্রের বিরুদ্ধে ইতিমধ্যে থানায় মামলা দায়ের করা হয়েছে। হরিয়ানার পুলিশ এই তথ্য জানায়। বর্তমানে ওই শিশু কন্যার চিকিৎসা চলছে।
ঘটনার বিস্তারিত সম্পর্কে জানা যায়, চিকিৎসার জন্য ওই শিশুকন্যাকে সিরসা সিভিল হাসপাতালে আনা হয়েছিল। এর পরে হাসপাতাল কর্তৃপক্ষই পুলিশকে খবর দেয়। নির্যাতিতা শিশুকন্যার মায়ের অভিযোগের ভিত্তিতে থানায় মামলা করেছে পুলিশ।
নির্যাতিতা ক্লাস ওয়ানের ছাত্রী জানিয়েছে, সে অভিযুক্তের নাম জানে না। তবে মুখ দেখলে চিনতে পারবে। ফলে অভিযুক্তকে এখনও চিহ্নিত করা যায়নি।
সিরসার ডেপুটি পুলিশ সুপার রাজেশ কুমার সংবাদমাধ্যমকে জানিয়েছেন, কাছের একটি গ্রামেই ক্লাস ওয়ানের ওই ছাত্রীর বাড়ি। তার মা পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন। তিনি জানিয়েছেন, স্কুলে টিফিনের বিরতির সময় তার মেয়েকে এক সহপাঠী ধর্ষণের চেষ্টা করেছে।
জানা যায়, ঘটনার দিন স্কুল থেকে কাঁদতে কাঁদতে বাড়িতে ফিরেছিল প্রথম শ্রেণির ওই ছাত্রীটি। পেটে খুব ব্যথা করছে বলে সে মাকে জানায়। পরে তাকে নিয়ে স্থানীয় এক চিকিৎসকের কাছে যান মা। তখনই বিষয়টি সামনে আসে।