ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ৫ জুন ২০২৬ ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়ন করবো: ইনস্যুরেন্স ফোরামের শোক দিবস অনুষ্ঠানে বিএম ইউসুফ আলী
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 31 August, 2019, 10:21 PM
সর্বশেষ আপডেট: Monday, 2 September, 2019, 2:25 PM

শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়ন করবো: ইনস্যুরেন্স ফোরামের শোক দিবস অনুষ্ঠানে বিএম ইউসুফ আলী

শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়ন করবো: ইনস্যুরেন্স ফোরামের শোক দিবস অনুষ্ঠানে বিএম ইউসুফ আলী

বঙ্গবন্ধুকে আমরা আর পাবোনা, কিন্তু তাঁর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা আমাদের সঙ্গে আছেন।  বাংলাদেশকে তিনি এগিয়ে নিচ্ছেন বঙ্গবন্ধুর সোনার বাংলার দিকে। তাঁর নেতৃত্বে আমরা বাংলাদেকে এগিয়ে নিয়ে যাবো। কিন্তু বঙ্গবন্ধুর মত ২১ আগষ্ট জননেত্রীকেও শেষ করে দিতে চেয়েছিলো ঘাতকচক্র। তাঁকে আমাদের আগলে রাখতে হবে। আমরা শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করে বাংলাদেশকে সামনে এগিযে নিয়ে যাবার মাধ্যমে বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়ন করবো। বাংলাদেশ ইনস্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট এবং পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও বিএম ইউসুফ আলী জাতীয় শোক দিবসের এক অনুষ্ঠেনে সভাপতির বক্তৃতায় এসব কথা বলেন।    

শনিবার বিকেলে বাংলাদেশ ইন্সিওরেন্স ফোরামের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী এবং জাতীয় শোক দিবস পালিত হয়েছে। এই উপলক্ষে ইনষ্টিটিউট অব্ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ(আইডিইবি) মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।

পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেড এর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বিএম শওকত আলীর উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক এম.পি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ্ব এডভোকেট শেখ মো. আব্দুল্লাহ। 

বাংলাদেশ ইনস্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট এবং পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও বিএম ইউসুফ আলীর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে গেষ্ট অব্ অনার হিসেবে উপস্থিত ছিলেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. শফিকুর রহমান পাটোয়ারী ও বাংলাদেশ ইনস্যুরেন্স এসোসিয়েসন এর প্রেসিডেন্ট শেখ কবির হোসেন। 

বিশেষ অতিথি বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের সদস্য গকুল চাঁদ দাসসহ উক্ত আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক(অতিরিক্ত সচিব) ড. শেখ মুহাম্মদ রেজাউল ইসলাম ও (যুগ্ম সচিব) খলিল আহমদ, বাংলাদেশ ইনস্যুরেন্স ফোরামের অন্যান্য নেতৃবৃন্দ। এছাড়াও উক্ত অনুষ্ঠানে বিভিন্ন বীমা কোম্পানীর চেয়ারম্যান এবং উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status