ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ৫ জুন ২০২৬ ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
প্রভিন্সিয়াল পার্লামেন্টে ডেপুটি হু্‌ইপ বাংলাদেশি বংশোদ্ভূত ডলি বেগম
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 2 September, 2019, 2:27 PM

প্রভিন্সিয়াল পার্লামেন্টে ডেপুটি হু্‌ইপ বাংলাদেশি বংশোদ্ভূত ডলি বেগম

প্রভিন্সিয়াল পার্লামেন্টে ডেপুটি হু্‌ইপ বাংলাদেশি বংশোদ্ভূত ডলি বেগম

স্কারবোরো সাউথ্ওয়েষ্ট থেকে নির্বাচিত বাংলাদেশি বংশোদ্ভূত এমপিপি ডলি বেগম অন্টারিওর প্রভিন্সিয়াল পার্লামেন্টে বিরোধী দলীয় ডেপুটি হুইপ হিসেবে নিয়োগ পেয়েছেন।

ডলি বেগম এমপিপি প্রভিন্সিয়াল পার্লামেন্টে অফিসিয়াল বিরোধী দল এনডিপির ‘আর্লি লার্ণিং অ্যান্ড চাইল্ড কেয়ার ক্রিটিক’ হিসেবে দায়িত্ব পালন করছেন। এই দায়িত্বের অতিরিক্ত হিসেবে তিনি বিরোধী দলীয় ডেপুটি হুইপ হিসেবে দায়িত্ব পালন করবেন।

কানাডায় এই প্রথম কোনো বাংলাদেশি বংশোদ্ভূত রাজনীতিক এই ধরনের দায়িত্ব পেলেন। ডলি বেগমই এমপিপি হিসেবে নির্বাচিত হয়ে বাংলাদেশি বংশোদ্ভূত প্রথম জনপ্রতিনিধি হ্ওয়ার ইতিহাস গড়েছিলেন।

কনজারভেটিভ প্রিমিয়ার ডাগ ফোর্ডের গণবিরোধী নানা পদক্ষেপের বিরুদ্ধে খোলামেলো বক্তব্য রেখে ডলি বেগম এমপিপি ইতিমধ্যে অন্টারিওর প্রভিন্সিয়াল রাজনীতিতে বিশেষ দৃষ্টি আকর্ষণে সক্ষম হয়েছেন। অন্টারিওর পার্লামেন্টের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে নিজের অবস্থান তৈরি করে নিয়েছেন ডলি বেগম।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status