|
বৈদেশিক মিশন ও পর্যটন ব্র্যান্ডিংয়ে ফলাফলভিত্তিক ব্যবস্থার প্রস্তাব
নতুন সময়, ব্যুরো প্রধান ইউরোপ
|
![]() বৈদেশিক মিশন ও পর্যটন ব্র্যান্ডিংয়ে ফলাফলভিত্তিক ব্যবস্থার প্রস্তাব এতে পাঁচটি বাধ্যতামূলক লক্ষ্যমাত্রা নির্ধারণের সুপারিশ করা হয়। এগুলো হলো—বাংলাদেশ ব্র্যান্ডিং ও পর্যটক বৃদ্ধি, বাণিজ্য ও পণ্য রপ্তানি সম্প্রসারণ, কার্যকর ব্যবসায়িক সংযোগ, দক্ষ জনশক্তি রপ্তানি এবং দূতাবাসগুলোর পারফরম্যান্স মূল্যায়ন। প্রস্তাবনায় বলা হয়, প্রতিটি দূতাবাসের জন্য বার্ষিক পর্যটক সংখ্যা বৃদ্ধি, আন্তর্জাতিক গণমাধ্যমে বাংলাদেশের ইতিবাচক প্রচার, নির্দিষ্ট বাণিজ্য লক্ষ্যমাত্রা, ব্যবসায়িক চুক্তি সম্পাদন এবং কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য নির্ধারণ করা যেতে পারে। একই সঙ্গে সেরা কর্মদক্ষতার জন্য পুরস্কার ব্যবস্থার কথাও উল্লেখ করা হয়েছে। বাজেট ব্যবস্থাপনাতেও সংস্কারের সুপারিশ করা হয়। ইভেন্টকেন্দ্রিক ব্যয়ের পরিবর্তে ফলাফলভিত্তিক বাজেট বরাদ্দ এবং প্রতিটি খরচের বিপরীতে বিনিয়োগের ফলাফল মূল্যায়নের কথা বলা হয়েছে। প্রস্তাবনায় বর্তমান চ্যালেঞ্জ হিসেবে একই ধরনের কার্যক্রমের পুনরাবৃত্তি, বাস্তব ফলাফলের অভাব এবং জবাবদিহিতার ঘাটতির কথা তুলে ধরা হয়। এতে আরও বলা হয়, একটি দূতাবাসের সাফল্য মাপা উচিত কত পর্যটক আকৃষ্ট করা হয়েছে, কত ব্যবসা সৃষ্টি হয়েছে এবং কত কর্মসংস্থান তৈরি হয়েছে—এসব সূচকের ভিত্তিতে। সংশ্লিষ্টরা মনে করেন, সঠিক পরিকল্পনা ও সমন্বিত উদ্যোগ নিলে বাংলাদেশ বিশ্বে শক্তিশালী ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত হতে পারে।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
শিক্ষার্থীদের নিরাপদ চলাচল ও জনদুর্ভোগ কমাতে বিএনপি নেতার উদ্যোগ
নলডাঙ্গায় অপরাধ দমন ও জনসচেতনতায় ‘ওপেন হাউস ডে’ অনুষ্ঠিত
সাতক্ষীরার শ্যামনগরে বন বিভাগের অভিযানে অভিযান চালিয়ে ৭০বস্তা শামুক ও ট্রাক সহ একজন আটক
সাতক্ষীরায় ৩ রেস্তোরাঁকে ৬০ হাজার টাকা জরিমানা ভেজাল ও অপরিচ্ছন্নতার দায়ে ভোক্তা অধিকারের অভিযান
