ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ৫ জুন ২০২৬ ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
মামলা দায়েরের ২০ বছর পর রায় পেল ধর্ষিতার পরিবার
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 11 July, 2019, 8:05 PM

মামলা দায়েরের ২০ বছর পর রায় পেল ধর্ষিতার পরিবার

মামলা দায়েরের ২০ বছর পর রায় পেল ধর্ষিতার পরিবার

প্রতিবন্ধী যুবতীকে ধর্ষণের পর কেটে গেছে ২০ বছর। তবুও শেষ রক্ষা হল না। অবশেষে মামলা দায়ের করার ২০ বছর পরেই দোষী প্রমাণিত হল অভিযুক্ত, পেল শাস্তিও। আর এতেই সন্তুষ্ট ধর্ষিতার পরিবার।

জানা গেছে, এটি ভারতের মালদহের ঘটনা। বুধবার মালদহ ফোর্থ কোর্টের অ্যাডিশনাল ডিস্ট্রিক এন্ড সেশন জজ ভবানী শংকর শর্মা এই সাজা ঘোষণায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন নির্যাতিতা ওই যুবতীর পরিবার।






সরকার পক্ষের আইনজীবী অমল কুমার দাস জানিয়েছেন, অভিযুক্ত যুবকের নাম মানিক মন্ডল। তার বাড়ি হবিবপুর থানার দক্ষিণ চাঁদপুর এলাকায়। প্রতিবেশী এক যুবতীকে পরিত্যক্ত জায়গায় নিয়ে ধর্ষণ করে অভিযুক্ত মানিক মন্ডল। তার ওপর নৃশংস ভাবে শারীরিক অত্যাচার চালানো হয়। এরপরই নির্যাতিতা ওই যুবতীর পরিবারের পক্ষ থেকে হবিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। সেই দিনই গুরুতর অসুস্থ প্রতিবন্ধী যুবতীকে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়৷ সাত দিন ধরে তার চিকিৎসা চলে।

এ ঘটনার পাশাপাশি হবিবপুর থানায় ধর্ষণ ও নির্যাতনের অভিযোগ দায়ের হতেই পুলিশ মামলা রুজু করে। ঘটনার কয়েক দিনের মধ্যেই অভিযুক্ত মানিক মন্ডলকে গ্রেফতার করে হবিপুর থানার পুলিশ। বিচারাধীন অবস্থায় মালদহ জেলা সংশোধনাগারে থেকেই শুরু হয় এই মামলাটি।

অভিযোগের ভিত্তিতে মালদা হবিবপুর থানার তদন্তকারী অফিসার বিপুল সরকার ৩৭৬/(২)(১)এম ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেন। ১১জন সাক্ষী নেওয়া হয়। বুধবার দুপুর দুটোয় মালদহ আদালতে অভিযুক্ত মানিক মণ্ডলের ২০ বছরের জেল এবং ৫০ হাজার টাকা জরিমানা করা হয়, অনাদায়ে আরও ৪ বছর জেল নির্দেশ দেয় আদালত।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status